সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
মিরপুরে আমিনুল হকের ব্যতিক্রমী উদ্যোগ: পাঁচ ওয়াক্ত নামাজ পড়ায় মিললো সাইকেল ইরান যুদ্ধ শেষে চুক্তিতে রাজি হতে প্রস্তুত নন ট্রাম্প খুলনায় অস্ত্র, গোলাবারুদসহ সন্ত্রাসী খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক শ্যামপুরে ডিএসসিসির মাসব্যাপী পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শুরু পবিত্র রমজানে অধিকাংশ খাদ্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিএনপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রীদের নিয়ে অপতথ্য প্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট কারিগরি-মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের আর্থিক অনুদানের আবেদন আহ্বান ইউএনজিএ সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতায় রাশিয়ার সমর্থন চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নোয়াখালীতে ২০০জন হাফেজকে সংবর্ধনা দেন ইসলামী ছাত্রশিবির গোদাগাড়ীতে পরকীয়া প্রেমের টানে চুরি সোনা ও নগদ টাকাসহ পুত্রবধূ ও তার প্রেমিক গ্রেফতার

সাড়ে ১০টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাটে ফেরি বন্ধ

  • আপডেট টাইম : রবিবার, ৮ জানুয়ারী, ২০২৩
  • ১৮২ বার পঠিত

ঘন কুয়াশায় দুর্ঘটনা এড়াতে ফের বন্ধ রয়েছে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল। শনিবার রাত সাড়ে ১০টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। এতে মাঝ নদীতে আটকা পড়েছে বেশ কয়েকটি ফেরি।

বিআইডব্লিউটিসি আরিচা আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক শাহ মো. খালেদ নেওয়াজ বলেন, যাত্রী ও যানবাহন নিয়ে যমুনা নদীর মাঝখানে আটকা পড়েছে ফেরি শাহ পরান, বীরশ্রেষ্ঠ মতিউর রহমান, শাহ মখদুম ও হাসনাহেনা। মানিকগঞ্জের পাটুরিয়া প্রান্তে রয়েছে ফেরি বীর শ্রেষ্ঠ রুহুল আমিন, ভাষা শহীদ বরকত, রজনীগন্ধা এবং রাজবাড়ির দৌলতদিয়া ঘাট প্রান্তে রয়েছে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর, শাহ জালাল, বনলতা ও ফেরি ফরিদপুর।

রাত সাড়ে ৯টা থেকে আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। যাত্রী ও যানবাহন নিয়ে যমুনা নদীর মাঝখানে আটকা পড়েছে ফেরি বেগম সুফিয়া কামাল ও শাহ আলী। অন্য ফেরিগুলো মানিকগঞ্জের আরিচা ঘাট এবং পাবনার কাজিরহাট ঘাটে রয়েছে।

তিনি আরো বলেন, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার ঘনত্ব কমলে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে আবারো ফেরি চলাচল শুরু হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com