বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
প্রশাসনের নাকের ডগায় কেরানীগঞ্জে চলছে সালশার নামে “নেশার পিনিক”এর দোকান। ঢাকার অঘোষিত ‘ডন’ আ.লীগ নেতা শেখ বাদল এখনো অধরা প্রধানমন্ত্রীকে শোক জানিয়ে মালদ্বীপের প্রেসিডেন্টের চিঠি কুকুরের ক্যানসার ঠেকাতে নিজেই বানালেন ভ্যাকসিন, চমকে দিলেন মালিক জাবি শিক্ষার্থী হত্যা মামলায় স্বামী ফাহিম কারাগারে বাংলাদেশ দল কেন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যায়নি, তদন্ত করবে ক্রীড়া মন্ত্রণালয় দর্শকপ্রিয় অভিনেতা শামস সুমন আর নেই নওগাঁয় পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি উদ্বোধন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গণতন্ত্রের জন্য অপরিহার্য : ড. শরীফ ভুঁইয়া রাসিক পরিচ্ছন্নকর্মীরা পেলেন প্রধানমন্ত্রীর ইদ উপহার

তেঁতুলিয়ায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মতো কুয়াশা

  • আপডেট টাইম : বুধবার, ১১ জানুয়ারী, ২০২৩
  • ১৭৫ বার পঠিত

হিম শীতল বাতাস আর ঘন কুয়াশায় উত্তরের জনপথ পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত। শীতল বাতাসের সঙ্গে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মতো কুয়াশা ঝরছে। এতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

বুধবার (১১ জানুয়ারি) সকাল ৯টায় তেঁতুলিয়ার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে তীব্র শীত উপেক্ষা করে জীবিকার তাগিদে কাজের সন্ধানে ছুটে চলছে খেটে খাওয়া মানুষ। রাস্তার পাশে খড়কুটো জ্বালিয়ে শরীরে একটু উষ্ণতা দেয়ার চেষ্টা করেছেন তারা। এ ছাড়া ভোরে যানবাহনগুলোকে হেটলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে।

রিকশাচালক আবুল বলেন, ঘন কুয়াশা ও ঠান্ডার কারণে যাত্রীরা বাড়ি থেকে বের হচ্ছেন না। রিকশা নিয়ে বসে আছি; ভাড়াও নাই। আয় ও কমে গেছে। পরিবার নিয়ে খুব কষ্টে দিন কাটাচ্ছি।

শহরের রৌশনাবাগ মহল্লার মুজাহিদ ও সবুজ বলেন, এবার পঞ্চগড়ে অনেক ঠান্ডা পড়েছে। মোটা কাপড় শরীরে জড়িয়েও ঠান্ডা মানছে না।

মীরগড় গ্রামের গৃহিণী মালেকা বেগম বলেন, প্রচণ্ড ঠান্ডার কারণে বাসার কাজ ও রান্না করা খুব কষ্টকর।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ সময় সংবাদকে জানান, গত কয়েক দিন থেকে তেঁতুলিয়ায় তাপমাত্রা ওঠা-নামা করছে। বুধবার (১১ জানুয়ারি) সকাল ৯টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com