শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
যশোরে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত, আহত ১ মুন্সীগঞ্জে জেলেদের জন্য ভিজিএফের ৫২৭.৩৬ টন চাল বরাদ্দ এই সংসদ বাংলাদেশের জনগণের সংসদ: প্রধানমন্ত্রী আগামী ৩১ মার্চ থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন কাল অঙ্গীকার পূরণে আমাদের কাজ করতে হবে: সমাজকল্যাণমন্ত্রী পরিচ্ছন্নতা ও মশক নিয়ন্ত্রণে দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান ডিএনসিসি প্রশাসকের খুলনায় সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৪ গোদাগাড়ীতে পৌঁছেছে খেজুর ও ত্রাণ সামগ্রী নতুন সমীকরণের ইঙ্গিত ঘিরে জনমনে চাঞ্চল্য ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের দায়িত্ব গ্রহণ নিয়ে প্রজ্ঞাপন

৭ হাজার ইয়াবাসহ যুবক আটক, মাইক্রোবাস উদ্ধার

  • আপডেট টাইম : বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩
  • ২০১ বার পঠিত

কক্সবাজারের টেকনাফে যানবাহন তল্লাশি চালিয়ে ৭ হাজার ইয়াবাসহ মো. জসিম উদ্দিন নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।এ সময় মাদক পাচারে ব্যবহৃত একটি মাইক্রোবাস উদ্ধার করা হয়।

মঙ্গলবার বিকেলে হোয়াইক্যং চেকপোস্ট থেকে তাকে আটক করা হয়। আটক যুবক উপজেলার সাবরাং ইউপির বাহারছড়া এলাকার কামাল হোসেনের ছেলে।

টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, মঙ্গলবার বিকেলে হোয়াইক্যং বিওপি’র একটি টহলদল হোয়াইক্যং চেকপোস্টে নিয়মিত যানবাহন তল্লাশি কার্যক্রম পরিচালনা করছিল। এ সময় টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি মাইক্রোবাস চেকপোস্টে আসলে তল্লাশির জন্য থামানো হয়। গাড়ির চালকের আচরণ সন্দেহজনক হওয়ায় তাকে ও গাড়িটি তল্লাশি চালিয়ে গাড়ির ইঞ্জিনের এয়ার বক্সের ভেতরে অভিনব পদ্ধতিতে লুকায়িত অবস্থায় ৭ হাজার ইয়াবাসহ তাকে আটক করা হয়েছে। ওই সময় দুটি মোবাইল সেট ও মাদক পাচারে ব্যবহৃত মাইক্রোবাসটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ও মাইক্রোবাসসহ আটকের বিরুদ্ধে নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com