শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

হাসপাতালে ভর্তি অভিনেত্রী নাদিয়া, কী হলো হঠাৎ?

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০২৩
  • ১৯০ বার পঠিত

গুরুতর অসুস্থ হয়ে মঙ্গলবার (১৭ জানুয়ারি) রাতে হাসপাতালে ভর্তি হয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সালহা খানম নাদিয়া। বুধবার বিকাল তিনটার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হাসপাতালের বিছানায় শোয়া একটি ছবি প্রকাশ করে এ তথ্য জানিয়েছেন অভিনেত্রী নিজেই।

ফেসবুকে পোষ্টে নাদিয়া জানিয়েছেন, গুরুতর গ্যাস্ট্রোলজিক্যাল সমস্যার কারণে গত রাতে হাসপাতালে ভর্তি হয়েছি। এই কারণে আমাকে কয়েকদিনের জন্য আমার সমস্ত শিডিউল বাতিল করতে হবে। সবাই আমার জন্য দোয়া করবেন।

যোগাযোগ করা হলে এ অভিনেত্রী বলেন, কিছুদিন ধরেই গ্যাস্ট্রো-লিভারের সমস্যায় ভুগছি। হঠাৎ করে স্বাস্থ্যের অবনতি হতে ডাক্তারের পরামর্শে হাসপাতালে আসি। ব্যথাটি অসহ্য ছিল এবং ডাক্তারেরা এখন আমাকে আরো তিন দিন পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নিয়েছেন।

নাদিয়া ২০০৮ সালে ক্যারিয়ার শুরু করেন। টেলিভিশন বিজ্ঞাপনে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পান তিনি। এরপর নাটকে অভিনয় শুরু করেন। সম্প্রতি কলকাতায় ‘সুনেত্রা সুন্দরতম’ শিরোনামের একটি ছবিতে অভিনয় করেছেন। এর আগে তিনটি সিনেমায় দেখা গেছে তাকে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com