সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
মিরপুরে আমিনুল হকের ব্যতিক্রমী উদ্যোগ: পাঁচ ওয়াক্ত নামাজ পড়ায় মিললো সাইকেল ইরান যুদ্ধ শেষে চুক্তিতে রাজি হতে প্রস্তুত নন ট্রাম্প খুলনায় অস্ত্র, গোলাবারুদসহ সন্ত্রাসী খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক শ্যামপুরে ডিএসসিসির মাসব্যাপী পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শুরু পবিত্র রমজানে অধিকাংশ খাদ্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিএনপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রীদের নিয়ে অপতথ্য প্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট কারিগরি-মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের আর্থিক অনুদানের আবেদন আহ্বান ইউএনজিএ সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতায় রাশিয়ার সমর্থন চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নোয়াখালীতে ২০০জন হাফেজকে সংবর্ধনা দেন ইসলামী ছাত্রশিবির গোদাগাড়ীতে পরকীয়া প্রেমের টানে চুরি সোনা ও নগদ টাকাসহ পুত্রবধূ ও তার প্রেমিক গ্রেফতার

সোহাগপুর বিধবাপল্লীতে শীতবস্ত্র ও খাদ্য বিতরণ

  • আপডেট টাইম : রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৯৪ বার পঠিত

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মহান মুক্তিযুদ্ধের স্মৃতি বিজরিত কাকরকান্দি ইউপির সোহাগপুর বিধবাপল্লীতে বসবাসরত বীরাঙ্গণা শহীদ জায়াদের মাঝে শীতবস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার বিকেলে উপজেলা ট্রাক, ট্যাংকলড়ী কাভার্টভ্যান মালিক সমিতির আয়োজনে এসব সামগ্রী বিতরণ করা হয়। এতে নালিতাবাড়ীর সহকারী কমিশনার (ভূমি) ইফফাত জাহান তুলির সভাপতিত্বে অনলাইনে প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় সংসদের উপনেতা বেগম মতিয়া চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্য রাখেন শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হান্নান মিয়া, পৌর সভার মেয়র আবুবকর সিদ্দিক, নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াজকুরুনী, নালিতাবাড়ী ট্রাক, ট্যাংকলড়ী কাভার্টভ্যান মালিক সমিতির সভাপতি অরুণ চন্দ্র সরকার ও কাকরকান্দি ইউপি চেয়ারম্যান নিয়ামুল কাউছার প্রমুখ।

সোহাগপুর বিধবাপল্লীর  ৩২ জন বিরাঙ্গণা শহীদ জায়াদের মাঝে শীতবস্ত্র হিসেবে একটি করে চাদর ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com