শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০১:১২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
তরুণ নেতৃত্বে আলোচনায় আদাবর থানা যুবদল নেতা সজীব আহমেদ রানা গোদাগাড়ীতে ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ,শ্রী সুমন সরদার আটক রাস্তা নির্মাণে অনিয়মের তথ্য প্রকাশে ক্ষুব্ধ ইউপি চেয়ারম্যান দেলোয়ার শেখ, সংবাদকর্মীকে প্রান নাশের হুমকি উপহার পাওয়ার পর প্রধানমন্ত্রীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, ওসি জাহিদুল ইসলাম। তেরখাদা উপজেলা প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ইউএনও’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ধামইরহাটে পরিবেশ বান্ধব দৃষ্টান্ত স্হাপন করেন ওসি মিন্টু রহমান করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস — পিরোজপুরে তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন দিনাজপুরের হিলিতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তাহিরপুরে জনতার হাতে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক, মূল ডিলার পলাতক

ষষ্ঠ সাম্বা গোল্ড জিতলেন নেইমার

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৬৬ বার পঠিত

নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পাশাপাশি দুটো ছবি পোস্ট করা হয়। একটিতে বিজয় বার্তা, আরেকটিতে ট্রফিতে চুমু কেটে নিজের আনন্দকে জানান দিলেন ফুটবল তারকা নেইমার। এই আনন্দ তার বাহুডোরে ধরা দিয়েছে আরো পাঁচবার। এবার ষষ্ঠবার তিনি জিতলেন সাম্বা গোল্ড অ্যাওয়ার্ড।

ব্রাজিলিয়ান ফুটবলারদের ইউরোপের লিগগুলোতে পারফরম্যান্সের ওপর ভিত্তি করে সাম্বা গোল্ড অ্যাওয়ার্ড দেওয়া হয়। দেশটির সাংবাদিক, ফুটবলার এবং সাম্বাফুট অনলাইনের পাঠকদের ভোটে নির্বাচিত করা হয়ে থাকে প্রতি বছরের সাম্বা গোল্ড বিজয়ী সেলেসাওকে।

সর্বশেষ ২০২০ এবং ২০২১ সালে সাম্বা গোল্ড অ্যাওয়ার্ড জিতেছিলেন ব্রাজিলের বর্তমান সময়ের সবচেয়ে বড় তারকা নেইমার। ফলে এই সেলেসাও স্ট্রাইকারের সামনে হ্যাটট্রিকের হাতছানি ছিল। নেইমার সত্যি সত্যি হ্যাটট্রিক পূর্ণ করলেন।

তিনি জিতে নিলেন ২০২২ সালের সেরা ইউরোপিয়ান লিগ খেলা সেলেসাওয়ের পুরস্কার। এই প্রতিযোগিতায় নেইমার পেছনে ফেলেছেন জাতীয় দলে নিজের সতীর্থ রিয়াল মাদ্রিদে খেলা ভিনিসিয়াস জুনিয়র-রদ্রিগো, লিভারপুলে খেলা অ্যালিসন বেকার, ম্যানচেস্টার ইউনাইটেডে খেলা কাসেমিরো-অ্যান্তোনিওকে।

হ্যাটট্রিক অ্যাওয়ার্ড জেতার পথে রেকর্ড ষষ্ঠবারের মতো শিরোপাটি নিজের করে নিলেন নেইমার। দ্বিতীয় সর্বোচ্চ তিনবার জিতেছেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার থিয়াগো সিলভা। নেইমারের মতো ২০১১-১৩ সেশনে টানা তিনবার জিতে হ্যাটট্রিক করেছিলেন থিয়াগো।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com