শনিবার, ২০ জুন ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হাইতির অস্ট্রেলিয়ায় প্রথম এইচ৫এন১ শনাক্ত, বার্ড ফ্লু এখন সব মহাদেশে এক ভিসাতেই ২২ দেশ চাটখিলে সাংবাদিকের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পুকুর খননে রাস্তা ক্ষতিগ্রস্ত হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি এমপি লিটনের

কুমিল্লা টিমে যোগ হচ্ছেন নারিন-রাসেল

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৬৩ বার পঠিত

এবারের বিপিএল আসরে এরই মধ্যে সেরা চার ফ্র্যাঞ্চাইজি দল নিশ্চিত। যেখানে প্লে-অফের লড়াইয়ে ফরচুন বরিশাল, রংপুর রাইডার্স, সিলেট স্ট্রাইকার্স এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্স লড়বে।

শেষ চারের লড়াইটা আরো শক্তহাতে সামলাতে নতুন দুই তারকা ক্রিকেটারকে দলে যুক্ত করেছে কুমিল্লা ফ্র্যাঞ্চাইজি। সোমবার দিবাগত রাতেই ক্যারিবিয়ান দুই তারকা সুনীল নারিন এবং আন্দ্রে রাসেল যোগ দিয়েছেন কুমিল্লা শিবিরে।

সোমবার দিবাগত রাতে এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স কর্তৃপক্ষ।

জানা গেছে, মঙ্গলবার ফরচুন বরিশালের বিপক্ষে মাঠে নামবেন রাসেল-নারিনরা।

এদিকে মোহাম্মদ রিজওয়ান-খুশদিল শাহরা ১৩ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া পাকিস্তান সুপার লিগে (পিএসএল) অংশ নিতে এরই মধ্যে বাংলাদেশ ছেড়েছেন। পাকিস্তানিরা চলে গেলেও কুমিল্লা দলের সঙ্গে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের আরো দুই ক্রিকেটার জনসন চার্লস ও চ্যাডউইক ওয়ালটন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com