শনিবার, ২০ জুন ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

প্রকাশ্যে এল দীঘির নতুন মিউজিক ভিডিও

  • আপডেট টাইম : শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২১৩ বার পঠিত

ঢালিউডের বর্তমান সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। তাকে নিয়ে আলোচনার শেষ নেই। সিনেমা, মিউজিক ভিডিও, বিজ্ঞাপনচিত্র ও ওটিটি প্ল্যাটফর্মে তার কাজ ইতোমধ্যেই প্রশংসিত হয়েছে সর্বমহলে।

এবার শারীরিকভাবে আরো ফিট হয়ে কাজে ফিরেছেন দীঘি। আগের দীঘিকে ভেঙেচুরে মনের মতোন করে নতুনভাবে গড়েছেন নিজেকে তিনি। আর তাই নিজের শরীরের ওজন কমিয়েছেন ৭ কেজি।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সবার সামনে হাজির হয়েছেন দীঘি। সবাই বদলে যাওয়া দীঘিকে দেখলেন। আর তাইতো দীর্ঘদিন পরে দীঘিকে এমন রূপে দেখে প্রশংসায় ভাসছে নেটদুনিয়া।

সম্প্রতি জনপ্রিয় গায়ক তানজীব সারোয়ারের নায়িকা হয়ে একটি মিউজিক ভিডিওতে কাজ করেছেন দীঘি। তানজীব সারোয়ারের গাওয়া ‘ভালো থাকার কারণ’ শিরোনামে একটি গানের ভিডিওতে মডেল হয়ে রোমান্টিক আবহে ক্যামেরাবন্দি হয়েছেন আলোচিত এই অভিনেত্রী। গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি এর সুরও করেছেন তানজীব নিজেই। সংগীতায়োজন করেছেন সাজিদ সরকার।
মিউজিক ভিডিওটি নির্মাণ করছেন তরুণ ও জনপ্রিয় নির্মাতা উজ্জল রহমান। গত ১২ জানুয়ারি ফিল্ম ভ্যালি ও তার আশপাশের বিভিন্ন মনোরম লোকেশনে এর শুটিং হয়েছে বলে জানান নির্মাতা উজ্জল রহমান। এই মিউজিক ভিডিওটিরও কোরিওগ্রাফি করেছেন আসাদ খান।

এ সম্পর্কে নির্মাতা উজ্জল রহমান বলেন, ‘এর আগে দীঘি আউলা ঝাউলা শিরোনামের একটি গানে মডেল হয়েছিলেন। ওই ভিডিওটি আমি নির্মাণ করেছিলাম। গান ও ভিডিও দুটোই জনপ্রিয় হয়েছিল। আবারও দীঘিকে নিয়ে নতুন কাজটি করেছি। এটি একটি পিওর রোমান্টিক গান। কাজটি জন্য দীঘি ৭ কেজি ওজন কমিয়েছে। আমার বিশ্বাস বদলে যাওয়া দীঘিকে দেখে সবার ভালো লাগবে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com