ঢাকা ০৯:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঐক্যের আহ্বান এনসিপির, বিএনপির বিরুদ্ধে অঙ্গীকার ভঙ্গের অভিযোগ তুলছেন নাহিদ ইসলাম রাঙ্গামাটিতে সৌরশক্তি চালিত হিমাগার নির্মাণে চুক্তি স্বাক্ষর বাংলাদেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে আওয়ামী লীগের অপচেষ্টার প্রতিবাদে কালীগঞ্জে বিক্ষোভ মিছিল ডেঙ্গুতে আরও ২ জনের মৃ/ত্যু পঞ্চগড় সীমান্তে ২ মা/দক কারবারি আ/টক ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ইস্কাফ সিরাপ ও বিদেশী মদ জব্দ সারাদেশ ব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছা সেবক দলের বিক্ষোভ মিছিল একের পর এক গান প্রকাশ, স্বপ্নপূরণের পথে গীতিকার সাহাবুর শাহ কেরানীগঞ্জে এসআই আব্দুর রহিমের বিরুদ্ধে অসদাচরণ ও হয়রানির অভিযোগ শাহজালাল বিমানবন্দরের কার্গো এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় ৭ বছরের শিশুকন্যা আহত

স্ক্রিন থেকে চোখ বাঁচানোর উপায়

মোবাইল, কম্পিউটার ছাড়া আজকাল জীবনযাপন করা দায়। তবে এর সঠিক ব্যবহার জানা দরকার। অনেকে আবার অতিরিক্ত ব্যবহার করেন অথবা ভুল পদ্ধতিতে ব্যবহার করে থাকেন স্মার্ট অনুষঙ্গ।

সম্প্রতি এ নিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে- দীর্ঘক্ষণ কম্পিউটার বা স্মার্টফোনের পর্দায় (স্ক্রিন) তাকিয়ে থাকলে দেখা দিতে পারে ভিশন সিনড্রোমের মতো সমস্যা। এমনিতেই বৈদ্যুতিক পর্দার কৃত্রিম আলো চোখের ক্ষতি করে। কম্পিউটার বা স্মার্টফোন চালালে পর্দা যেহেতু বারবার পরিবর্তিত হয়, তাই বারবার কেন্দ্রীভূত করতে হয় চোখের দৃষ্টি। এতে চোখের পেশী ও স্নায়ুর ওপর চাপ পড়ে। এ সময় পর্দার দিকে তাকিয়ে থাকলে কমে চোখের পলক পড়ার সংখ্যা। ফলে দ্রুত শুকিয়ে যায় চোখ। বিশেষ করে চল্লিশোর্ধ্ব ব্যক্তিদের ক্ষেত্রে এটি অনেক বেশি ঝুঁকির।

এক্ষেত্রে কী করণীয়, তা সমাধান দিয়েছেন বিশেষজ্ঞরা। আসুন জেনে নেই সেগুলো-

আলো রয়েছে এমন স্থানে কম্পিউটার বা স্মার্টফোন ব্যবহার করতে হবে।
পর্দার সঙ্গে চোখের দূরত্ব থাকতে হবে অন্তত একটি বাহুর সমান।
প্রয়োজনে পরতে হবে নীল ও অতিবেগুনি রশ্মি প্রতিরোধক চশমা।
পর্দার মাপ হতে হবে সঠিক।
মেনে চলতে হবে ২০-২০-২০ নিয়ম। এই নিয়ম অনুসারে কুড়ি মিনিট এক টানা পর্দার দিকে তাকিয়ে থাকার পর অন্তত কুড়ি সেকেন্ড কুড়ি ফুট দূরত্বের কোনো বস্তুর দিকে তাকিয়ে থাকতে হবে।
প্রচুর পরিমাণে সবুজ শাকসবজি, বাদাম, কমলালেবু খেতে পারেন। এসব খাবার চোখের কর্নিয়া ভালো রাখে।

বিশেষজ্ঞরা বলেন, এসব নিয়ম মেনে চললে আপনার চোখ অনেকটাই সুরক্ষিত থাকবে। বিশেষ করে যারা লম্বা সময় ধরে অফিসে কম্পিউটারের সামনে বনে থাকেন, তাদের জন্য বেশি কার্যকরী।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ঐক্যের আহ্বান এনসিপির, বিএনপির বিরুদ্ধে অঙ্গীকার ভঙ্গের অভিযোগ তুলছেন নাহিদ ইসলাম

স্ক্রিন থেকে চোখ বাঁচানোর উপায়

আপডেট টাইম : ০৮:১৭:২২ পূর্বাহ্ন, সোমবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৩