রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উন্নয়ন টেকসই করতে কারিগরি পদে দক্ষ প্রকৌশলীদের নিয়োগ প্রয়োজন : মীর শাহে আলম জনগণের মুখে হাসি ফোটানোই এখন বিএনপির প্রধান লক্ষ্য: কেসিসি প্রশাসক মঞ্জু বিএনপি সংবাদপত্রের স্বাধীনতার পক্ষে থেকে সঠিক সমাজ বিনির্মাণে কাজ করে যাবে : টুকু লাকসাম, মনোহরগঞ্জ ও লাকসাম পৌরসভার আয়োজনে ইফতার মাহফিল লালমনিরহাটে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান খাগড়াছড়িতে কার্বারীদের সম্মানজনক ভাতা ও প্রথাগত প্রশাসনের দাবি এসোসিয়েশনের সম্মেলনে আরো ৫ সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি ঝালকাঠিতে নৌ কর্মকর্তা’র প্রাইভেটকার খাদে পড়ে দেড় বছরের শিশু নিহত প্রথমবারের মত পাঁচ ম্যাচের সিরিজে মুখোমুখি নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা মধ্যপ্রাচ্যের যুদ্ধে বাড়ছে প্রাণহানি: কোন দেশে কত হতাহত

টাঙ্গাইলে সড়কে ঝরল ৩ মোটরসাইকেল আরোহীর প্রাণ

  • আপডেট টাইম : বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৭৫ বার পঠিত

টাঙ্গাইলের ঘাটাইলে অজ্ঞাত একটি গাড়ির চাপায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত ১০টার দিকে উপজেলার জামুরিয়া ইউনিয়নের লাউয়া গ্রামের হাজিনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার লাউয়া গ্রামের শহিদ মিয়ার ছেলে সোনা মিয়া (২২), একই উপজেলার অষ্টচল্লিশা গ্রামের আব্দুল বাছেদের ছেলে আলমগীর (৩০) এবং ধনবাড়ী উপজেলার শ্রীহরিপুর গ্রামের আবুল হোসেনের ছেলে শামীম মিয়া (২২)।

ঘাটাইল থানার ওসি আজহারুল ইসলাম বলেন, একটি মোটরসাইকেলে তিন বন্ধু বিকেলে ঘুরতে বের হন। রাতে বাড়ি ফেরার সময় লাউয়া গ্রামের হাজিনগর এলাকায় পৌঁছালে অজ্ঞাত একটি গাড়িচাপায় তিনজনেরই মৃত্যু হয়। তাদের লাশ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com