শনিবার, ২০ জুন ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হাইতির অস্ট্রেলিয়ায় প্রথম এইচ৫এন১ শনাক্ত, বার্ড ফ্লু এখন সব মহাদেশে এক ভিসাতেই ২২ দেশ চাটখিলে সাংবাদিকের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পুকুর খননে রাস্তা ক্ষতিগ্রস্ত হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি এমপি লিটনের ৩৩ নং ওয়ার্ড বিএনপি নেতা নুরুল ইসলামের ওপর হামলার প্রতিবাদ নিখোঁজ: ১৩ বছরের মাদ্রাসা শিক্ষার্থী বাইজিদ ইসলাম আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে

ভারতের হরিয়ানা কংগ্রেসের মুখপাত্রকে গুলি করে হত্যা

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০১৯
  • ৩৬৯ বার পঠিত

 

আন্তর্জাতিক ডেস্ক,সিটিজেন নিউজ: ভারতের হরিয়ানা কংগ্রেসের মুখপাত্রকে গুলি করে হত্যা করা হয়েছে। আজ সকালে দিল্লির কাছাকাছি এক এলাকায় অজ্ঞাত ব্যক্তিরা কংগ্রেস নেতা বিকাশ চৌধুরীকে (৩৮) লক্ষ্য করে ১০টিরও বেশি গুলি ছোঁড়ে। ফরিদাবাদের সেক্টর ৯ এর একটি শরীরচর্চা কেন্দ্র থেকে বের হচ্ছিলেন তিনি। এ সময়ই হামলা চালানো হয়।

পুলিশ জানায়, একটি মারুতি সুজুকি এসএক্স৪ গাড়িতে চড়ে ৪ জন হামালাকারী আসেন। তারা বিকাশকে ১০টিরও বেশি গুলি করেন।

হরিয়ানা কংগ্রস প্রেসিডেন্ট অশোক তানওয়ার এ ঘটনার জেরে রাজ্য সরকারের ওপর ক্ষোভ ঝেরেছেন। তিনি বলেন, এখানে জংলীদের রাজ চলছে। আইনের প্রতি কারো ভয় নেই। গতকালও একই ধরনের ঘটনা ঘটেছে। এক নারী তাকে উক্তত্যের প্রতিবাদ করায় তাকে ছুরিকাঘাত করা হয়। এসব ঘটনার তদন্ত হওয়া উচিত।

নিহত বিকাশ চৌধুরী সম্প্রতি ইন্ডিয়ান ন্যাশনাল লোক দল (আইএনএলডি) থেকে কংগ্রেসে যোগ দিয়েছিলেন।
সূত্র: এনডিটিভি

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com