সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:০২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
মধ্যরাত থেকে ৬০টিরও বেশি ড্রোন প্রতিহত করার দাবি সৌদি আরবের পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন ট্রাম্পের অনুরোধেও হরমুজ প্রণালীতে নৌজাহাজ পাঠাবে না অস্ট্রেলিয়া দিনাজপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী খাল খনন কর্মসূচীর উদ্বোধনে দিনাজপুরের কাহারোলে প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ‘অবিলম্বে ভুল বাণিজ্যনীতি সংশোধনের’ আহ্বান চীনের পাটুরিয়া-দৌলতদিয়ার মধ্যে ফেরি চলাচল সাময়িক বন্ধ ছিল রাজবাড়ীতে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ বাগেরহাটে স্কুলের বারান্দায় মাদক সেবন দুবাই বিমানবন্দরে সাময়িকভাবে ফ্লাইট চলাচল বন্ধ

রাজধানীর কামরাঙ্গীর চরে আগুনে দগ্ধ শিশুর মৃত্যু

  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৪৬ বার পঠিত

রাজধানীর কামরাঙ্গীর চরে মুসলিমবাগ এলাকায় সুবর্ণা আক্তার (৬) নামের এক শিশু গ্যাসের চুলার আগুনে দগ্ধ হয়ে মারা গেছে।
বৃহস্পতিবার দুপুরে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।

কামরাঙ্গীর চর থানার সাব-ইন্সপেক্টর নুসরাত জাহান নূপুর জানান, গত সোমবার দুপুরে দগ্ধ অবস্থায় সুবর্ণাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। তার শরীরের ৩৫ শতাংশ পুড়ে গিয়েছিল। পরিবারের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

শিশুটির বাবা নুর ইসলাম মাতবর জানান, গত সোমবার সকাল ১১টার দিকে সুবর্ণার মা নার্গিস বেগম গ্যাসের চুলায় রান্না বসিয়ে চিংড়ি মাছ কিনতে বাইরে যান। চুলার পাশে রাখা ময়লার ঝুড়িতে ময়লা ফেলতে যায় সুবর্ণা। তখনই অসাবধানতাবশত তার জামায় আগুন ধরে যায়। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

সুবর্ণার গ্রামের বাড়ি ভোলা সদর উপজেলার চর ভায়া গ্রাম। তার বাবা নুর ইসলাম পেশায় একজন নৌকাচালক। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে সে ছিল ছোট।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com