শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
তেরখাদা উপজেলা প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ইউএনও’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ধামইরহাটে পরিবেশ বান্ধব দৃষ্টান্ত স্হাপন করেন ওসি মিন্টু রহমান করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস — পিরোজপুরে তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন দিনাজপুরের হিলিতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তাহিরপুরে জনতার হাতে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক, মূল ডিলার পলাতক গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে অতীতের তুলনায় কৃষিতে বৃহত্তম বাজেট দেওয়া হয়েছে : কৃষিমন্ত্রী উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর

স্টোকসের আট নম্বরে ব্যাটিং করার কারণ জানালেন ব্রড

  • আপডেট টাইম : রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২০৮ বার পঠিত

চলমান নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে স্টোকস ব্যাট করতে নেমেছিলেন আট নম্বরে। যেখানে সচরাচর তাকে দেখা যায় না। ইংলিশ অধিনায়ক সাধারণত পাঁচ কিংবা ছয় নম্বরে ব্যাটিং করে থাকেন। তবে হঠাৎ কেন তিনি আট নম্বরে নামলেন?

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টেই এক বিশ্ব রেকর্ড নিজের নামে করে নিয়েছেন ইংলিশ অধিনায়ক বেন স্টোকস। টেস্ট ইতিহাসের সর্বোচ্চ ছক্কার মালিক এখন তিনি। ১০৯টি ছক্কা মেরে তিনি পেছনে ফেলেছেন তার দলের কোচ ম্যাককালামকে।

এদিকে প্রথম ইনিংসে ছয় নম্বরে নামা স্টোকস দ্বিতীয় ইনিংসেই নেমেছেন আট নম্বরে। প্রথমে সবাই ভেবে নিয়েছিল, কৌশলগত কারণে তাকে আট নম্বরে নামিয়েছেন কোচ। কিন্তু আসল কারণটা জানা যায় পরে।

দিনশেষে ইংলিশ পেসার জানান, কৌশলগত কারণ নেই এখানে। ব্রুক আউট হওয়ার সময় নামার কথা ছিল স্টোকসেরই, কিন্তু সে সময় ইংল্যান্ড অধিনায়ক ছিলেন টয়লেটে!

টেস্টে বাজবল স্টাইলে ব্যাটিং করা ইংল্যান্ড কিউইদের বিপক্ষে প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও হাত খুলেই ব্যাটিং করেছে। দুই ইনিংসেই তাদের রানরেট ছিল পাঁচের ওপর। প্রথম ইনিংসে স্টোকস ২৮ বলে ১৯ রান করলেও দ্বিতীয় ইনিংসে দুই ছক্কার মারে ৩৩ বলে করেছেন ৩১ রান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com