মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
জুলাইযোদ্ধাদের দায়মুক্তি সরকার গ্রহণ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী ইতিহাসের শিক্ষা লাগাতারভাবে চর্চা করবে সরকার : তথ্যমন্ত্রী গণহত্যা দিবস পালন উপলক্ষে গৃহীত জাতীয় কর্মসূচি প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফের এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালকের সাক্ষাৎ ২৬ মার্চ প্যারেড স্কয়ারে হবে কুচকাওয়াজ ও ফ্লাই পাস্ট যুদ্ধাপরাধে দন্ডিত ব্যক্তিদের নামে শোক প্রস্তাব জাতীয় সংসদ কলঙ্কিত হয়েছে ময়মনসিংহ নগরীতে পুলিশের বিশেষ অভিযানে ছিনতাইকারী গ্রেফতার -৩ সব লোভ লালসার উর্ধে থেকে উন্নয়ন মূলক কাজ করতে হবে ; আবুল কালাম এমপি ফোরাতুন্নাহার প্যারিস: ঠাকুরগাঁওয়ের রাজনীতিতে এক অবিনাশী নাম কালিগঞ্জে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

ওয়ানডেতে কেন তাইজুল, জানালেন হেরাথ

  • আপডেট টাইম : সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৬৪ বার পঠিত

বোলিং বৈচিত্র্যের কারণেই ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে নাসুমের পরিবর্তে তাইজুলে আস্থা রেখেছে বাংলার টিম ম্যানেজমেন্ট। স্পিনিং বোলিং কোচ রঙ্গণা হেরাথ বলছেন, পরিকল্পনা কাজে লাগাতে পারলে বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে সিরিজে এগিয়ে থাকবে টাইগাররাই। সাবেক গুরু চান্ডিকা হাথুরুসিংহের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছেন বলেও জানান লঙ্কান সাবেক এই কিংবদন্তি ক্রিকেটার।

ইংল্যান্ডের বিপক্ষে দল ঘোষণার পর থেকেই বিশেষ আলোচনা তাইজুল ইসলামকে নিয়ে। নাসুমের পরিবর্তে তাকে দলে নেয়াকে বাঁকা চোখে দেখছেন অনেকেই। যদিও বিষয়টি আগেই খোলাসা করেছিলেন প্রধান নির্বাচক। জানিয়েছিলেন, স্পিনিং বোলিং কোচ, অধিনায়ক আর টিম ম্যানেজমেন্টের চাওয়াতেই দলে ফিরেছেন তাইজুল।

বাংলাদেশের স্পিনিং বোলিং কোচ রঙ্গণা হেরাথ বলেন, ‘হ্যাঁ এই পজিশনে আমি সবসময় তাইজুলকেই চেয়েছি। সে ওয়েস্ট ইন্ডিজে ভালো করেছে। তাইজুলের মধ্যে ওয়ানডে ক্রিকেটেরও অনেক প্রতিভা দেখতে পাই। আমি কেবল সুপারিশ করেছি। তবে দলে কে থাকবেন কে থাকবেন না, সেটা নির্বাচক আর অধিনায়কের সিদ্ধান্ত।’

কথা বললেন টাইগার হেডকোচ চান্ডিকা হাথুরুসিংহকে নিয়েও। স্বদেশি, সঙ্গে সাবেক গুরু। তাইতো হাথুরুর সঙ্গে কাজ করতে মুখিয়ে আছেন। তার নিয়োগ বাংলার ক্রিকেটের জন্য ইতিবাচক হবে বলেই বিশ্বাস হেরাথের।

রঙ্গণা হেরাথ বলেন, ‘এর আগের দফায়ও হাথুরু বাংলাদেশের ভালো কাজ করেছেন। তার অধীনে আমি খেলেছি। সে কোচ হিসেবে অসাধারণ। আশা করছি, আমাদের একসঙ্গে কাজটা দারুণ হবে।’

বাংলাদেশের স্পিনিং বোলিং কোচ বলেন, ‘যে কোনো দলের বিপক্ষে এখন আমরা জয়ের জন্যই খেলতে নামি। তবে জেতার প্রক্রিয়া ঠিক রাখতে হবে, পরিকল্পনা সাজাতে হবে যথাযথ। আমার মনে হয়, ইংল্যান্ড সিরিজটা দারুণ উপভোগ্য হবে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com