মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
গ্যাসের মূল্যবৃদ্ধি ও গ্যাস না পাওয়ায় কলকাতায় ধিক্কার মিছিল দিনাজপুরের বিরামপুরে উপজেলায় মানসিক প্রতিবন্ধী নারী অপহরণের পর ধর্ষণচেষ্টা,প্রধান আসামি আটক ঝালকাঠিতে জুলাই যোদ্ধা রানার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন খাগড়াছড়ির মানিকছড়িতে গৃহবধুকে ধর্ষণ চেষ্টাকারীকে আটকায় স্থানীয়রা আলোকসজ্জা করা যাবে না ২৫ মার্চ ও ২৬ মার্চ কুড়িগ্রামে জ্বালানি সংকটে জেলা প্রশাসনের নজরদারি কবিতার নাম–সুমহান ডক্টরস কেয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনোস্টিকে সিলগালার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর রংপুরে ঈদের তৃতীয় দিন : আনন্দের ঢেউয়ে ভাসছে বিনোদন কেন্দ্রগুলো কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যা : রিমান্ড শেষে কারাগারে সাগর

ডায়েট করতে গিয়ে হাসপাতালে অভিনেত্রী

  • আপডেট টাইম : সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৬৫ বার পঠিত

অনেক দিন হয় অভিনয়ে দেখা যায় না অভিনেত্রী রাহা তানহা খানকে। সবশেষ গত বছর ফিল্ম ক্লাবের নির্বাচনে চিত্রনায়ক ওমর সানির নেতৃত্বে গঠিত প্যানেল থেকে কার্যনির্বাহী পদে দাঁড়িয়েছিলেন। এবার হঠাৎ করে হাসপাতালে ভর্তির ছবি দিয়ে শিরোনামে এলেন তিনি।

রোববার (১৯ ফেব্রুয়ারি) ফেসবুক ভেরিফায়েড পেজে একটি ছবি পোস্ট করেন রাহা তানহা। ছবিতে তাকে হাসপাতালের বেডে শুয়ে থাকতে দেখা যায়। এতে শুভাকাঙ্ক্ষীদের মধ্যে নানা প্রশ্নের তৈরি হয়।

অভিনেত্রী একটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ডায়েট করতে গিয়ে প্রেসার কমে গিয়েছিল। এ কারণে হাসপাতালে ভর্তি হতে হয়। তবে বর্তমানে কিছুটা সুস্থ রয়েছেন এবং চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন।

তিনি দেশের বাইরে ছিলেন। দেশে ফিরে ডায়েট করতে গিয়ে প্রেসার কমে যায়। এতে অনেক অসুস্থ হয়ে পড়েন। পরে রাজধানীর বেসরকারি এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় তাকে। হাসপাতালে শারীরিক সব পরীক্ষা-নিরীক্ষার পর রোববার সন্ধ্যায় বাসায় ফিরেছেন বলে জানান রাহা তানহা।

এই অভিনেত্রী নৃত্যশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন। তবে পরিচিতি লাভ করেন উপস্থাপনা ও মডেল হিসেবে। এরপর ‘সারাংশে তুমি’, ‘ভালোবাসা ডটকম’ ও ‘রূপ’ সিনেমায় অভিনয় করতে দেখা যায় রাহা তানহাকে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com