বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
তাহিরপুর শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা পিরোজপুর দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসায় ফল উৎসব অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক শক্তি কুড়িগ্রাম জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা, আহ্বায়ক তাজুল ইসলাম তাজ অ্যানথ্রপিকের এআই মডেল বন্ধে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন মেসির হ্যাটট্রিকে উড়ন্ত সূচনা আর্জেন্টিনার ভেনিজুয়েলায় তেল অনুসন্ধান চুক্তি করল রেপসল জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হলেন আফরোজা আব্বাস প্রতিহিংসার বদলে দেশের জন্য কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন কুড়িগ্রাম জেলা পরিষদের উন্নয়নে ২ কোটি ১৯ লাখ টাকার বিশেষ বরাদ্দ

এখন পর্যন্ত পদ্মা সেতুর কাজের সার্বিক অগ্রগতি ৭০ শতাংশ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০১৯
  • ৩১৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এখন পর্যন্ত পদ্মা সেতুর কাজের সার্বিক অগ্রগতি ৭০ শতাংশ হয়েছে।

বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রণালয়ের চলমান উন্নয়ন কার্যক্রম ও সমসাময়িক ইস্যু নিয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি। পদ্মা সেতুর এ অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন সেতুমন্ত্রী।
পদ্মা সেতুর অগ্রগতির বিষয়ে জানতে চাইলে সেতুমন্ত্রী বলেন, ‘সার্বিক অগ্রগতি ৭০ শতাংশ। ১৩তম স্প্যান বসানোর পর ১৪তম স্প্যান বসানোর প্রক্রিয়া আছে। তবে খারাপ আবহাওয়ার জন্য স্প্যানটি বসানো যায়নি। তবে প্রক্রিয়াধীন রয়েছে, যেকোনো সময় ১৪তম স্প্যান বসবে।’

তিনি আরও বলেন, ‘পদ্মা সেতুর নির্মাণকাজে এখন আর কোনো বাধা নেই। মাটির অবস্থা খারাপ থাকায় আমরা একসময় খুব অনিশ্চয়তার মধ্যে ছিলাম। কিন্তু সে অনিশ্চয়তা কেটে গেছে, এখন পদ্মা সেতুর কাজ যথারীতি চলছে এবং আমি অগ্রগতিতে সন্তুষ্ট।’

মুন্সীগঞ্জের মাওয়া ও শরীয়তপুরের জাজিরার মধ্যে পদ্মা নদীর ওপর হচ্ছে দ্বিতল পদ্মা সেতু। মূল সেতুর দৈর্ঘ্য (পানির অংশের) ৬ দশমিক ১৫ কিলোমিটার। ডাঙার অংশ ধরলে সেতুটি প্রায় ৯ কিলোমিটার দীর্ঘ হবে। খুঁটির ওপর ইস্পাতের স্প্যানের ভেতর দিয়ে চলবে ট্রেন। আর ওপর দিয়ে চলবে যানবাহন। পুরো সেতুতে মোট পিলারের সংখ্যা ৪২। ৪২টি খুঁটির ওপর এ রকম ৪১টি স্প্যান বসানো হবে।

পদ্মা সেতু প্রকল্পে ব্যয় হবে ৩০ হাজার ১৯৩ কোটি টাকা। পদ্মা সেতু হলে দক্ষিণাঞ্চলের সঙ্গে দেশের অন্যান্য অংশের যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসায় অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়বে। এ সেতু চালু হলে জিডিপি প্রবৃদ্ধি দেড় শতাংশ বেড়ে যাবে বলে সরকারের পক্ষ থেকে আশা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com