শনিবার, ২০ জুন ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’

চোখের সামনে পুড়ল ঘর, ঋণের টাকা হলো ছাই

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৮৭ বার পঠিত

চট্টগ্রামের হাটহাজারীতে আগুনে একটি বসতঘর পুড়ে গেছে। বুধবার রাতে পৌর শহরের তিন নম্বর ওয়ার্ডের পূর্ব দেওয়ান নগর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বৈদ্যুতিক গোলযোগ থেকে পূর্ব দেওয়ান নগরের জোহরা বাপের বাড়ির অটোরিকশাচালক মো. ফারুকের ঘরে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের দুটি গাড়ি প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এনজিও থেকে ঋণ হিসেবে ৮০ হাজার টাকা নিয়েছিলেন ফারুক। আগুনে সেটিও পুড়ে যায়।

হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ শাহজাহান বলেন, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত ঘটে। এতে চার কক্ষ বিশিষ্ট কাঁচা ঘরটিতে থাকা ফ্রিজ, আসবাবপত্র, একটি ভ্যানগাড়ি ও ৮০ হাজার টাকাসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com