শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হাইতির অস্ট্রেলিয়ায় প্রথম এইচ৫এন১ শনাক্ত, বার্ড ফ্লু এখন সব মহাদেশে এক ভিসাতেই ২২ দেশ চাটখিলে সাংবাদিকের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পুকুর খননে রাস্তা ক্ষতিগ্রস্ত হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি এমপি লিটনের

পাথরঘাটায় বিএনপির ১১ নেতার পদত্যাগ

  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৯১ বার পঠিত

বরগুনার পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী ইউনিয়ন বিএনপির সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটির ১১ নেতা পদত্যাগ করেছেন। টাকার বিনিময়ে কমিটি গঠনের অভিযোগে তারা পদত্যাগ করেছেন।

বুধবার বিকেলে কাঁঠালতলী ইউনিয়ন বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তারা পদত্যাগের ঘোষণা দেন। এর আগে, মঙ্গলবার মো. ইউনুস খানকে আহ্বায়ক এবং মো. এমদাদুল হককে সদস্যসচিব করে ইউনিয়ন বিএনপির ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

পাথরঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব এবং বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক ও ভারপ্রাপ্ত সদস্যসচিবকে হোয়াটসঅ্যাপ ও ডাকযোগে যৌথভাবে লিখিত এ পদত্যাগপত্র পাঠানো হয়। একইসঙ্গে বর্ধিত সভা করে নতুন করে ইউনিয়ন বিএনপির কমিটি গঠনের দাবি জানানো হয়।

ইউনিয়ন বিএনপির কমিটি থেকে পদত্যাগ করা নেতারা হলেন- জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান, যুগ্ম আহ্বায়ক মো. মিজানুর রহমান, আবদুল মন্নান মুন্সী, মো. দুলাল, সদস্য মো. জাকির হোসেন মুন্সী, শাহ্ জালাল, মো. সুমন মিয়া, মো. জাফর হাওলাদার, মালা বেগম, মো. আবু ছালেহ এবং মো. ছগির হোসেন।

পদত্যাগ করা বিএনপি নেতা সাইদুর রহমান জানান, টাকার বিনিময়ে ত্যাগী নেতাদের বাদ দিয়ে কাঁঠালতলী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এ কমিটিতে সুবিধাবাদীদের শীর্ষ দুই পদ দেওয়া হয়েছে। এর প্রতিবাদে ১১ জন পদত্যাগ করেছেন। ঐ কমিটি বাতিল করে ত্যাগী নেতাদের নিয়ে নতুন কমিটি ঘোষণার দাবি জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com