রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
সার্ক পুনরুজ্জীবন, আঞ্চলিক শান্তি ও বৈশ্বিক ভূমিকার ওপর গুরুত্বারোপ পররাষ্ট্রমন্ত্রীর হাইকোর্টে সপ্তাহে ২ দিন বিচারকাজ চলবে ভার্চুয়ালি ময়মনসিংহ জেলা মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত কালীগঞ্জে ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত চরভদ্রাসনে সালিশ বৈঠকে অপমানের জেরে কিশোরের মৃত্যু,ইউপি সদস্যের সরোয়ার আজম মৃধা জেল হাজতে। তালায় গ্রীনহাউজের প্রভাবে বৈশ্বিক উষ্ণায়নের উপর আলোচন পিরোজপুর এসএসসি/সমমান পরীক্ষা ২০২৬ কক্ষ পরিদর্শকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা” রূপগঞ্জে গনসংযোগ করেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী এ্যাড: মাহফুজুর রহমান হুমায়ুন পিরোজপুর শিক্ষকের বাড়িতে ডাকাতির চেষ্টাকালে গৃহকর্তা ও ডাকাত দলের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের একজন নিহত আহত ২ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে পানি ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত

ওসিসহ ৩ পুলিশ সদস্যকে কুপিয়ে আহত করলেন আসামির স্ত্রী!

  • আপডেট টাইম : সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৭৩ বার পঠিত

রাজধানীর বাড্ডায় রাইসুল ইসলাম নামে এক আসামির দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে ওসিসহ ৩ পুলিশ সদস্যকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে।

বোববার (২৬ ফেব্রুয়ারি) ভাটারার ঢালিবাড়ি কাঁচাবাজার এলাকার ৯ তলা একটি ভবনে বাড্ডা থানা পুলিশ আসামি ধরতে গেলে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন বাড্ডা থানার ওসি অপারেশন নূর আলম মাসুম সিদ্দিক, এসআই রাসেল পারভেজ, এএসআই আমীর আফজাল। আহতদের কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

পুলিশ জানিয়েছে, বাড্ডা থানার এক মামলায় রাইসুল নামে এক আসামিকে ধরতে গেলে তার দ্বিতীয় স্ত্রী তাহেরা ইসলাম পুলিশের ওপর অতর্কিত হামলা চালিয়ে বঁটি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। এরপর অতিরিক্ত নারী পুলিশ নিয়ে ওই আসামিকে গ্রেফতার করা হয়েছে। পরে ভাটারা থানায় পুলিশের ওপর হামলা ও কর্তব্য কাজের বাধাদান ও গুরুতর আহত করার অভিযোগে বাড্ডা থানার এসআই রাসেল পারভেজ বাদী হয়ে মামলাটি করেন।

রাইসুল ইসলামের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম আসাদুজ্জামান সময় সংবাদকে জানান, ৪টি বিয়ে করেছেন রাইসুল। কিছুদিন আগেও একটি বিয়ে করেছেন। যৌতুক দাবি করায় রাইসুলের বিরুদ্ধে বাড্ডা থানায় মামলা দায়ের করেন প্রথম স্ত্রী। ওই মামলায় আসামি রাইসুলকে ধরতে ভাটারার বাসায় যায় বাড্ডা পুলিশ। এ সময় দ্বিতীয় স্ত্রীর হামলার শিকার হন ৩ পুলিশ সদস্য।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com