বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন কুড়িগ্রাম জেলা পরিষদের উন্নয়নে ২ কোটি ১৯ লাখ টাকার বিশেষ বরাদ্দ আদাবরে পুলিশের অভিযানে উত্তেজনা, আহত ওসি জাহিদ ও এসআই তরুণ; গ্রেফতার ৪ প্রতিটি মানুষের প্রয়োজন পুলিশ ও সাংবাদিক, তবু দায়িত্ব পালনে হামলার শিকার ওসি জাহিদ ২৮ জুন দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন মেনেমেন তৈরির রেসিপি জেনে নিন এক মামলায় আপিল বিভাগে দীপু মনির জামিন স্থগিত প্রেক্ষাগৃহে ফিরছে বরবাদসহ আরো তিন ছবি ত্রিশালে কৃষির আধুনিকায়ন ও পুষ্টি উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে পিরোজপুরে ব্যবসায়ীদের আনন্দ মিছিল

নতুন ভূমিকায় ফারিয়া

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৯১ বার পঠিত

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। গ্ল্যামার, মেধা এবং স্মার্টনেস – সব কিছু মিলিয়ে অনন্য উচ্চতায় পৌঁছে গেছেন এই অভিনেত্রী। দুই বাংলায় অভিনয়ের পাশাপাশি গান ও উপস্থাপনায়ও বেশ পারদর্শী তিনি।

আগামী ৯ মার্চ ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার- ২০২১’-এর বিজয়ীদের পুরস্কার প্রদান করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারে প্রথমবারের মতো এই অনুষ্ঠানের সঞ্চালনা করবেন নুসরাত ফারিয়া।

এ প্রসঙ্গে একটি গণমাধ্যমকে নুসরাত ফারিয়া বলেন, উপস্থাপনার কাজটা আমি খুব উপভোগ করি। অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী থাকবেন। তার সামনে এই প্রথম সঞ্চালনা করব। আশা করি, জাতীয় চলচ্চিত্র পুরস্কার ভালোভাবে শেষ করতে পারব।

অভিনেত্রী আরো বলেন, আমার তো আত্মবিশ্বাস আছে, অনুষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্টদেরও আত্মবিশ্বাস আছে আমার উপর।

এর আগে, জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আসরে তিনবার নাচের পারফর্ম করেছেন নুসরাত ফারিয়া। এবারই প্রথম সঞ্চালনার সুযোগ পেলেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com