শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হাইতির অস্ট্রেলিয়ায় প্রথম এইচ৫এন১ শনাক্ত, বার্ড ফ্লু এখন সব মহাদেশে এক ভিসাতেই ২২ দেশ চাটখিলে সাংবাদিকের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পুকুর খননে রাস্তা ক্ষতিগ্রস্ত হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি এমপি লিটনের

মিয়ানমারের ইয়াংগুনে বিমান বিধ্বস্ত হওয়ায় ১২১ কোটি টাকা ক্ষতিপূরণ পাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

  • আপডেট টাইম : শুক্রবার, ২৮ জুন, ২০১৯
  • ৩২৩ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক,সিটিজেন নিউজ: মিয়ানমারের ইয়াংগুনে বিমান বিধ্বস্ত হওয়ায় ১২১ কোটি টাকা ক্ষতিপূরণ পাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বৃহস্পতিবার সাধারণ বীমা কর্পোরেশনের জনসংযোগ বিভাগের ব্যবস্থাপকের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

গত ১৯ জুন সাধারণ বীমা কর্পোরেশনের পরিচালনা পর্ষদের ৫৯৮তম সভায় ক্ষতিপূরণ পরিশোধের বিষয়টি অনুমোদনের কথা জানায়।
ইয়াংগুনে গত ৮ মে এস২-এজিকিউ-বোম্বারডিয়ার ড্যাশ-৮ কিউ ৪০০ মডেলের একটি বিমান দুর্ঘটনায় পড়ে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ ইয়াংগুন বিমানবন্দরে রানওয়ের পাশে ভেঙে তিন টুকরো হয়ে যায়। এ ঘটনায় পাইলটসহ বেশ কয়েকজন যাত্রী আহত হন বলে জানিয়েছিলেন বিমানের সদ্য বিদায়ি জনসংযোগ বিভাগের জেনারেল ম্যানেজার শাকিল মেরাজ।
তিনি জানান, ৮ মে ফ্লাইট বিজি০৬০ ঢাকা থেকে ইয়াংগুন যায়। বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুপুর ৩টা ২০ মিনিটে ছেড়ে যায়। সন্ধ্যা ৬টা ২২ মিনিটে ইয়াংগুন বিমানবন্দরে অবতরণের সময় এ দুর্ঘটনা ঘটে। উড়োজাহাজটি যখন অবতরণ করছিল, তখন এলাকায় বৃষ্টি হচ্ছিল। এতে উড়োজাহাজটি রানওয়ে থেকে ছিটকে পড়ে। উড়োজাহাজটিতে পাইলট ও কেবিন ক্রুসহ মোট ৩৫ জন যাত্রী ছিলেন। এদের মধ্যে পাঁচজন চাইনিজ, একজন ভারতীয়, দুইজন ব্রিটিশ, তিনজন মিয়ানমারের, একজন ডেনমার্কের, একজন ফ্রান্সের, একজন কানাডার এবং ১৫ জন বাংলাদেশের নাগরিক ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com