বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীকে শোক জানিয়ে মালদ্বীপের প্রেসিডেন্টের চিঠি কুকুরের ক্যানসার ঠেকাতে নিজেই বানালেন ভ্যাকসিন, চমকে দিলেন মালিক জাবি শিক্ষার্থী হত্যা মামলায় স্বামী ফাহিম কারাগারে বাংলাদেশ দল কেন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যায়নি, তদন্ত করবে ক্রীড়া মন্ত্রণালয় দর্শকপ্রিয় অভিনেতা শামস সুমন আর নেই নওগাঁয় পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি উদ্বোধন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গণতন্ত্রের জন্য অপরিহার্য : ড. শরীফ ভুঁইয়া রাসিক পরিচ্ছন্নকর্মীরা পেলেন প্রধানমন্ত্রীর ইদ উপহার ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত, দুবাইয়েও বিস্ফোরণের শব্দ : কাতার সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ

  • আপডেট টাইম : রবিবার, ৫ মার্চ, ২০২৩
  • ১৮৭ বার পঠিত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে নিজ ঘর থেকে মিঠুন সরকার নামে এক যুবকের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যা ৬টার দিকে পৌর শহরের বর্ধনকুঠি এলাকার আনছার আলীর বাসা থেকে মরদেহ উদ্ধার করা হয়।

মৃত মিঠুন সরকার জয়পুরহাট সদরের পেচুলিয়া গ্রামের সন্তোষ সরকারের ছেলে। তিনি মোবাইল ফোন অপারেটর রবির টাওয়ার টেকনিশিয়ান হিসেবে কাজ করতেন।

স্থানীয়রা জানায়, চাকরির সুবাদে মাস খানেক আগে ওই বাড়িতে বাসা ভাড়া নেন মিঠুন সরকার। শনিবার দুপুরে তার ঘর থেকে দুর্গন্ধ ছড়াতে থাকে। এ সময় দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে প্রতিবেশীরা দেখেন ঘরে পড়ে আছে মিঠুনের গলিত মরদেহ। পরে ঘরের দরজা ভেঙে মিঠুনের গলিত মরদেহ উদ্ধার করে পুলিশ।

রবির রংপুর জোনের অ্যাডমিন অফিসার শামসুজ্জোহার খন্দকার জানান, গত ২৮ ফেব্রুয়ারি থেকে নিখোঁজ ছিলেন মিঠুন। তার ফোন বন্ধ থাকায় তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছিল না। বিষয়টি মিঠুনের পরিবারকেও জানানো হয়েছে।

গোবিন্দগঞ্জ থানার ওসি ইজার উদ্দীন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, এটা আত্মহত্যা। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com