মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
নরসিংদীর করিমপুরে উদ্ধার হওয়া লাশ কি নবীনগরের নিখোঁজ রিফাতের? এলাকায় চরম উৎকণ্ঠা সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল বিমান বাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ভালুকায় সিএনজি-অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ পিরোজপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত, চৌকস সদস্যদের পুরস্কৃত দিনাজপুরের বোচাগঞ্জে সাবেক স্ত্রীর হাতে নির্মমভাবে প্রাণ হারিয়েছেন পিরোজপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা, কৃতী পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে রক্তদাতা সংগ্রহ, ব্লাড গ্রুপ নির্ণয় রক্তদান বিষয়ক সচেতনতামূলক সেমিনার কৃষিতে ভর্তুকি কমিয়ে গবেষণা ও আধুনিকায়নে বিনিয়োগ বাড়ানোর পরামর্শ বিশ্বব্যাংকের অভিষেকেই স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

সালমানের বাহুডোরে কে এই সুন্দরী?

  • আপডেট টাইম : রবিবার, ৫ মার্চ, ২০২৩
  • ১৮৪ বার পঠিত

বলিউডে একের পর এক তারকা যখন বিয়ের পিঁড়িতে বসছেন তখন একমাত্র ব্যতিক্রম সালমান খান। সময়ের সঙ্গে সঙ্গে বয়সও বেড়ে চলেছে পানির মতো। ৬০ বছরের দোরগোড়ায় দাঁড়িয়েও বিয়ের নামগন্ধ করছেন না তিনি। একে একে সমস্ত প্রাক্তনদেরই বিয়ে হয়ে যাচ্ছে। কিন্তু সালমান আইবুড়ো থেকেই একের পর এক প্রেম করে চলেছেন।

বয়স বাড়লেও ক্রেজ কিন্তু কমার বদলে বেড়েই চলেছে ভাইজানের। তরুণীরা কার্যত সালমান বলতে অজ্ঞান। আর অভিনেতাও প্রেমিকা বদলাতেই অভ্যস্ত। বেশিদিন এক রমণীতে মন ওঠে না তার। ঐশ্বরিয়া রাই বচ্চন, সোমি আলি, সঙ্গীতা বিজলানি, ক্যাটরিনা কাইফ, জেরিন খান, ইউলিয়া ভান্টুর- সালমানের প্রেমিকার তালিকাটা ক্রমশ দীর্ঘ হচ্ছে। হলিউডের দিকেও হাত বাড়াচ্ছেন তিনি।

মাঝে নিজের থেকে ঢের ছোট পূজা হেগড়ের সঙ্গে সালমানের সম্পর্কে জড়ানোর গুঞ্জন শোনা গিয়েছিল। এবার ফের এক নারীঘটিত কারণেই চর্চায় উঠে এলেন ভাইজান। একটি ছবি ভাইরাল হয়েছে তার। বিমানসেনার পোশাক পরে হাসিমুখে ক্যামেরার দিকে তাকিয়ে সালমান। তার বুকে প্রায় ঢলে পড়েছেন এক তরুণী। তাকে নিয়েই যত কৌতূহল নেটিজেনদের।

কে এই তরুণী? সালমানকে যেভাবে জড়িয়ে ধরেছেন তিনি তাতে দুজনের মধ্যে যথেষ্ট ঘনিষ্ঠতা আছে বলেই মনে হয়। ভাইজানের মুখেও হাসি আর ধরছে না। জানা যাচ্ছে, এটি বেশ পুরনো একটি ছবি। তবে ওই তরুণী কে তা এখনো অজানাই রয়ে গিয়েছে। কারো মতে, তিনি সম্ভবত সালমানের একজন অনুরাগী। তবে অনেকেই দাবি করেছেন, ক্যাটরিনার সঙ্গেও এত হাসি হাসি মুখে কখনো ছবি তুলতে দেখা যায়নি সালমানকে।

সালমানকে শেষবার পর্দায় দেখা গিয়েছে ‘পাঠান’ ছবিতে। শাহরুখের কামব্যাক ছবিতে ক্যামিও করে শোরগোল ফেলে দিয়েছিলেন ভাইজান। নিজের ছবিও শিগগিরই রিলিজ করতে চলেছেন তিনি। প্রথমে ‘কিসি কি ভাই কিসি কি জান’ আর তারপর ‘টাইগার থ্রি’ মুক্তি পাবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com