রবিবার, ২১ জুন ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ভালো বেতনের চাকুরির দেওয়ার প্রলোভন দেকিয়ে নোয়াখালীর যুবক কে কালীগঞ্জে ডেকে এনে অপহরণ করে মুক্তি পনের জন্য নির্যাতন চার যুবক আটক স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থেকে বিরল সাহসিকতার সম্মাননাপদক পেলেন আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ

সিলিন্ডার বিস্ফোরণ, আগুন নেভাতে গিয়ে প্রাণ গেল ভ্যানচালকের

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩
  • ১৮৪ বার পঠিত

নাটোরে ওয়েল্ডিং কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে জগদীশ কুমার নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ সময় দগ্ধ হয়েছেন আরো ৩ জন।

বুধবার রাত সাড়ে ১০টার দিকে সিংড়া উপজেলার কুমগ্রাম বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত জগদীশ একই গ্রামের সুরেশ্বর চন্দ্রের ছেলে।

ইটালী ইউনিয়নের চেয়ারম্যান আরিফুল ইসলাম আরিফ জানান, রাতে কুমগ্রাম বাজারের হাবিবুর রহমানের ওয়েল্ডিং কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। এ সময় সেখানে থাকা ভ্যানচালক জগদীশ ঘটনাস্থলেই মারা যান। বিস্ফোরণের পর আগুন চারিদিকে ছড়িয়ে পড়লে তা নেভাতে গিয়ে গিয়ে মন্টু, আব্দুর রাজ্জাক ও আব্দুর রউফ দগ্ধ হন। এ সময় আগুনে পুড়ে যায় পার্শ্ববর্তী আরো ৫টি ব্যবসা প্রতিষ্ঠান।

খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ সময় ভস্মীভূত হয় পাঁচটি দোকান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com