বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
১ জুলাই থেকে শুরু হচ্ছে ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’ : প্রধানমন্ত্রী হজযাত্রীদের জন্য মিনায় শুরু হয়েছে তাঁবু তৈরির কাজ আউটলুক লাইট বন্ধে মাইক্রোসফটের নির্দেশনা আমার কম কাজ করলেও চলে : স্পর্শিয়া কৃষি খাতে ১,১৫০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে: তথ্য উপদেষ্টা ইসরাইলি হামলায় শিশুসহ ১০ ফিলিস্তিনি নিহত সরকার ১৮০ দিনের কর্মসূচির আলোকে কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে: প্রধানমন্ত্রী সীতাকুণ্ডে হত্যা মামলার আসামি গ্রেপ্তার ট্রাম্পের হুমকিতে পড়া অর্থনীতি চাঙা করার প্রতিশ্রুতি কানাডার প্রধানমন্ত্রীর কৃষকদের মাঝে যথাসময়ে সার-বীজ প্রদানে সরকার পদক্ষেপ নিয়েছে: কৃষি মন্ত্রী

এমবিবিএস ভর্তি পরীক্ষা শুক্রবার

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩
  • ১৮২ বার পঠিত

দেশের সব মেডিকেল কলেজে এমবিবিএস (২০২২-২৩ শিক্ষাবর্ষ) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী শুক্রবার অনুষ্ঠিত হবে। এদিন সকাল ১০টায় রাজধানীর ৫টিসহ দেশের ১৯টি কেন্দ্রে একযোগে শুরু হবে এই পরীক্ষা।

স্বাস্থ্য শিক্ষা অধিদফতর থেকে প্রশ্নফাঁসের গুজবে কান না দেওয়ার আহ্বান ও গুজব ছড়ানো হলে তথ্যপ্রযুক্তি আইনে ব্যবস্থা নেয়া হবে বলে জানানো হয়েছে।

অধিদফতর জানায়, পরীক্ষায় অংশগ্রহণকারীদের কেন্দ্রে প্রবেশ করাসহ পরীক্ষার্থীদের জন্য কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। পরীক্ষার্থীদের সাড়ে ৯টার আগেই প্রবেশপত্র, এইচএসসি/সমমান পরীক্ষার প্রবেশপত্র/রেজিস্ট্রেশন কার্ড এবং রিফিল দেখা যায় এমন কালো বলপয়েন্ট কলম নিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে হবে। সাড়ে ৯টার পর কোনো পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না। ঘড়ি, মোবাইল বা অন্য কোনো ডিজিটাল ইলেকট্রনিক ডিভাইস নিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট সবার জন্য এটা প্রযোজ্য।

স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শতভাগ স্বচ্ছতার সঙ্গে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সের ভর্তি পরীক্ষা গ্রহণের কার্যক্রম চলছে। সুষ্ঠু পরীক্ষা নেয়ার লক্ষ্যে সরকারের নীতিনির্ধারণী মহল সজাগ রয়েছে এবং আইন প্রয়োগকারী সংস্থা তৎপর রয়েছে।

অধিদফতরের সতর্কবার্তায় বলা হয়েছে, এমবিবিএস ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার সুযোগ নেই। পরীক্ষার্থীদের গুজবে বিশ্বাস না করে, প্রতারণার জালে পা না দিয়ে নিবিড়ভাবে পড়াশোনায় মনোনিবেশ করে নিজ যোগ্যতা প্রদর্শনের জন্য উপদেশ দেওয়া যাচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে- প্রতারক চক্রের কোনো অবৈধ কর্মকাণ্ড সম্পর্কে অবহিত হলে স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোল রুমে (+৮৮০২২২২২৮৫৯৩৩, ২২২২৮৫৯৩৩, ০১৭৫৯১১৪৪৮৮ এবং ০১৭৬৯৯৫৪১৩৭ নম্বরে) এবং নিকটস্থ আইন প্রয়োগকারী সংস্থাকে জানানোর জন্য সবাইকে অনুরোধ করা যাচ্ছে। সার্বিকভাবে একটি পরিচ্ছন্ন ভর্তি পরীক্ষার সফল বাস্তবায়নে সব মহলের সহযোগিতা একান্ত কাম্য।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com