মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
বসন্ত উৎসবের রঙে – জুনিয়র ও সিনিয়র শিল্পীদের তুলির টানে দেওয়ালে চিত্র দিল্লিতে হানি সিংয়ের কনসার্টে হাতাহাতি, কী ঘটেছিল? যে ৫ খাবার আর্থ্রাইটিস বাড়িয়ে দেয় ঈদে ইজি ফ্যাশনের বর্ণিল শার্ট গোদাগাড়ীতে উন্নয়নের জোয়ার প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে খাল খনন কর্মসূচির জমকালো উদ্বোধন পাঠাও হিরোরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেন পাঠাও ‘ঈদ বাজার’ আয়োজনে মিরপুরে সুবিধাবঞ্চিতদের মাঝে এ. খালেক চ্যারিটি ফাউন্ডেশনের ঈদ উপহার সামগ্রী বিতরণ সংস্কার পরিষদ গঠন প্রসঙ্গে এবি পার্টির মঞ্জুর ফেসবুক পোস্ট প্রধানমন্ত্রীর ‘পিএস’ পরিচয়ে প্রতারণা : গ্রেপ্তার আব্দুস সালাম কারাগারে বাংলাদেশ ব্যাংক গভর্নরের সাথে থাইল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

‘মা আসছে বলে চিৎকার, দরজা খুলে পালিয়ে যান দেলোয়ার’

  • আপডেট টাইম : রবিবার, ১২ মার্চ, ২০২৩
  • ১৭১ বার পঠিত

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচন উপলক্ষে প্রচারণার নামে বাড়িতে ঢুকে এক শিশুকে যৌন হয়রানির অভিযোগে অভিযুক্ত দেলোয়ারকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার সকাল ১০টার দিকে তাকে আদালতের সোপর্দ করা হবে। এর আগে শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মহিপুর থানায় অভিযুক্ত দেলোয়ার তালুকদারের নামে মামলা করেছেন ওই শিশুর মা।

জানা যায়, শনিবার দুপুরে ওই ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে প্রচারণা চালাতে দেলোয়ার তালুকদারসহ ১০-১৫ জন কর্মী বরকুতিয়া গ্রামে যান। এ সময় সঙ্গে থাকা অন্য কর্মীরা একটি চায়ের দোকানে চা খেতে বসলে দেলোয়ার প্রচারণার নামে ওই শিশুটির বাড়িতে যান। বাসায় কেউ নেই জেনে ঘরের দরজা জানালা বন্ধ করে ভুক্তভোগী শিশুটির ওপর যৌন নিপীড়নের চেষ্টা চালান। একপর্যায়ে শিশুটি মা আসছে বলে চিৎকার দিলে দরজা খুলে দৌড়ে পালিয়ে যান অভিযুক্ত।

ভুক্তভোগী শিশুটির মা জানান, শনিবার সকালে আমি কাজের জন্য কৃষি ক্ষেতে যাই। এই ফাঁকে বাসা খালি পেয়ে প্রচারণার নামে ঘরে ঢুকে আমার মেয়েকে যৌন নিপীড়ন করেন দেলোয়ার। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।

মহিপুর থানার ওসি খন্দকার আবুল খায়ের জানান, এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির মা থানায় মামলা করেছেন। ওই মামলায় অভিযান চালিয়ে শনিবার রাতেই আসামিকে গ্রেফতার করা হয়েছে। রোববার সকাল ১০টার দিকে তাকে আদালতের সোপর্দ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com