রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১০:০২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ইরান যুদ্ধ শেষে চুক্তিতে রাজি হতে প্রস্তুত নন ট্রাম্প খুলনায় অস্ত্র, গোলাবারুদসহ সন্ত্রাসী খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক শ্যামপুরে ডিএসসিসির মাসব্যাপী পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শুরু পবিত্র রমজানে অধিকাংশ খাদ্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিএনপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রীদের নিয়ে অপতথ্য প্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট কারিগরি-মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের আর্থিক অনুদানের আবেদন আহ্বান ইউএনজিএ সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতায় রাশিয়ার সমর্থন চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নোয়াখালীতে ২০০জন হাফেজকে সংবর্ধনা দেন ইসলামী ছাত্রশিবির গোদাগাড়ীতে পরকীয়া প্রেমের টানে চুরি সোনা ও নগদ টাকাসহ পুত্রবধূ ও তার প্রেমিক গ্রেফতার রাজশাহীতে ঈদের কেনাকাটায় ব্র্যান্ডের শোরুমে ছুটছেন বিত্তবানরা

রাষ্ট্র পরিচালনায় দুর্দান্ত সফলতা অর্জন করেছে শেখ হাসিনার সরকার: খসরু চৌধুরী

  • আপডেট টাইম : বুধবার, ১৫ মার্চ, ২০২৩
  • ১৫৬ বার পঠিত

 

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক, নিপা গ্রুপ ও কেসি ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বিজিএমইএর পরিচালক আলহাজ্ব মো. খসরু চৌধুরী সিআইপি বলেছেন, গত ১৪ বছরে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার রাষ্ট্র পরিচালনায় দুর্দান্ত সফলতা অর্জন করেছে। রাষ্ট্রের প্রতিটি খাতে অভূতপূর্ব সাফল্য অর্জিত হয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যে অভূতপূর্ব সাফল্য অর্জন করছে সেই ধারাবাহিকতা বজায় রাখতে আগামীতেও আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে।

বুধবার বিকালে ঢাকা-১৮ আসনের অন্তর্গত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৪৩ নম্বর ওয়ার্ডে শেখ হাসিনার সরকারের উন্নয়ন কার্যক্রম নিয়ে তৈরি করা লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন।

খসরু চৌধুরী বলেন, আজ থেকে ৫০ বছর আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্বপ্ন দেখেছেন, সেই স্বপ্ন তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাস্তবায়ন করছেন। দেশের মানুষ মনে করে তার হাতে দেশ, দেশের সার্বভৌমত্ব ও জাতির সম্পদ নিরাপদ। তিনি জেগে আছেন বলেই জাতি নিশ্চিন্তে ঘুমাতে পারে।

নিপা গ্রুপ ও কেসি ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বিজিএমইএর পরিচালক আলহাজ্ব মো. খসরু চৌধুরী সিআইপি আগামী সংসদ নির্বাচনে শেখ হাসিনার নেতেৃত্বে আওয়ামী লীগ সরকারকে বিজয়ী করে দেশের উন্নয়ন এগিয়ে নিতে সবাইকে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।

এ সময় কেসি ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক শাহ আলমসহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com