শনিবার, ২০ জুন ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’

অ্যাকশন শেষ, শুভর রোমান্স শুরু

  • আপডেট টাইম : সোমবার, ২০ মার্চ, ২০২৩
  • ১৯০ বার পঠিত

ঢালিউডের এ সময়ের ব্যস্ত অভিনেতাদের মধ্যে অন্যতম আরেফিন শুভ। গত কয়েক বছর ধরে অ্যাকশন সিনেমায়ই তাকে বেশি দেখা যাচ্ছে।

গত বছরের শেষদিকে অ্যাকশন সিনেমা ‘মিশন এক্সট্রিম’ দিয়ে দর্শকমহলে তাক লাগিয়ে দিয়েছেন। অনেকে এটাকে শুভর প্রত্যাবতন বলেছেন। এরপর ওয়েবফিল্ম ‘উনিশ ২০’ দিয়ে শুভ নিজকে ভিন্ন মাত্রায় প্রকাশ করেছেন। দেখা গেছে রোমান্টিক এই তারকাকে।

চলতি বছরও তার অভিনীত একাধিক রোমান্টিক সিনেমা মুক্তির মিছিলে রয়েছে। অ্যাকশন ছেড়ে রোমান্টিক ঘরানার সিনেমায় অভিনয় প্রসঙ্গে শুভ বলেন, ‘আমি যে শুধু অ্যাকশন সিনেমায় অভিনয় করি বা করেছি বিষয়টি এমন নয়।

এক সময় রোমান্টিক চরিত্রেই বেশি অভিনয় করেছি। মাঝে অ্যাকশন সিনেমায় অভিনয়ের জন্য হয়তো অনেকেই অ্যাকশন হিসাবে ভাবতে পছন্দ করছেন। কিন্তু আমি আমাকে শুধু অ্যাকশনের গণ্ডিতে আটকে রাখতে চাই না। আমি চাই ভালো গল্প গতানুগতিক সিনেমার সংখ্যা বাড়িয়ে কি লাভ।’

নাটক বা ওয়েব সিরিজে কাজ করবেন কি না জানতে চাইলে এমন প্রশ্নের জবাবে এ অভিনেতা বলেন, ‘কেন অন্য মাধ্যমে করব না? ভালো কাজ পেলে অবশ্যই করব।’ জনপ্রিয় এ অভিনেতার মুক্তির অপেক্ষায় আছে বেশ কয়েকটি সিনেমা। এর মধ্যে ‘নূর’ নামে একটি সিনেমা ঈদুল ফিতরে মুক্তির কথা রয়েছে।

‘মুজিব’ নামে একটি সিনেমা শিগ্গির মুক্তি পাবে বলে জানা গেছে। এদিকে এ অভিনেতা ‘ফুটবল ৭১’ নামে একটি সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত আছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com