শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

রমজানে মক্কা-মদিনা থেকে বাংলাসহ ১০ ভাষায় অনুষ্ঠান সম্প্রচার করবে সৌদি

  • আপডেট টাইম : সোমবার, ২০ মার্চ, ২০২৩
  • ১৮৮ বার পঠিত

পবিত্র রমজান মাস উপলক্ষে বাংলাসহ বিশ্বের ১০টি ভাষায় বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদের পরিচালনা পরিষদ।

ইসলামের সুমহান বার্তা সারা বিশ্বে পৌঁছে দিতে প্রায় নিয়মিত এ উদ্যোগ নেয়া হয়। রমজানবিষয়ক এসব অনুষ্ঠান এবারও ডিজিটাল প্লাটফর্ম ও এফএম রেডিওতে সরাসরি সম্প্রচার করা হবে জানিয়েছেন পরিষদের ভাষা ও অনুবাদ বিভাগের আন্ডার সেক্রেটারি আহমেদ বিন আবদুল আজিজ আল-হামিদি।

জেনারেল প্রেসিডেন্সির এ কর্মকর্তা জানিয়েছেন, পবিত্র রমজান মাসের প্রতিদিন ২০ মিনিট করে একটি প্রোগ্রাম অনুষ্ঠিত হবে। ধারাবাহিক এ অনুষ্ঠান বিশ্বের ১০টি ভাষায় অনুবাদ করে এফএম রেডিও ও জেনারেল প্রেসিডেন্সির ডিজিটাল প্লাটফর্ম মানারাতুল হারামাইন থেকে সম্প্রচার করা হবে।

 

আহমেদ বিন আবদুল আজিজ আরও জানান, বিশ্বের অনারব মুসলিমদের কাছে হারামাইনের বার্তা পৌঁছে দিতে এ উদ্যোগ নেয়া হয়েছে। মূলত তারা আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে মুসলিমদের ধর্মীয় জ্ঞানকে সমৃদ্ধ করা এবং ইসলামবিষয়ক আলোচনা প্রচার করতে চান।

যেসব ভাষায় আলোচনা অনুবাদ সম্প্রচার করা হবে তা হলো- ইংরেজি, ফরাসি, উর্দু, ফারসি, মালয়, তুর্কি, চায়নিজ, বাংলা, হাউসা ও রুশ। তাছাড়া প্রতি শুক্রবার জুমার খুতবা এবং হজের সময় আরাফা প্রাঙ্গণে খুতবাও এসব ভাষায় অনুবাদ করে সরাসরি সম্প্রচার করা হয়। শ্রবণপ্রতিবন্ধীদের জন্যও ইশারা ভাষায় অনুবাদের ব্যবস্থা রয়েছে।

সূত্র : মানারাতুল হারামাইন ওয়েবসাইট।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com