বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
পবিত্র আশুরার ছুটি কবে, জানা গেল জেনে নিন কাঁঠালের পিঠা তৈরির রেসিপি শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর? শিল্পকলায় দুই দিনব্যাপী সংগীত উৎসব পুশইনের মতো অমানবিক আচরণের নজির পৃথিবীতে বিরল: মঞ্জু ত্রিশালে ৬৫৯ অসহায় পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জ বালুগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত নববর্ষ উৎসব হিসেবে মহররম উদযাপন ইসলামের আদর্শ বিরোধী ও খারেজী চক্রান্ত। – আল্লামা ইমাম হায়াত ====================== রাসেলকে ঘিরে আলোড়ন: কাশালিয়া ইউনিয়নে বিভিন্ন অভিযোগ নিয়ে আলোচনা

রাজধানীতে সিএনজি পাম্পে সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ১

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩
  • ১৭৫ বার পঠিত

রাজধানীর মুগদায় সিএনজি পাম্পে গ্যাস নেয়ার সময় ট্রাকের সিলিন্ডার বিস্ফোরণে সাদ্দাম (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন।

মঙ্গলবার (২১ মার্চ) ভোর ৫টার দিকে মুগদা স্টেডিয়ামসংলগ্ন বেস্ট ইস্টার্ন সিএনজি পাম্পে এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবক ওই ট্রাকটির চালকের সহযোগী ছিলেন বলে জানা গেছে।

মুগদা থানার উপপরিদর্শক (এসআই) মো. মুবায়দুল ইসলাম জানান, ভোরে বেস্ট ইস্টার্ন সিএনজি পাম্পে ট্রাকটি গ্যাস নিচ্ছিল। পাশে দাঁড়িয়ে ছিলেন চালকের সহযোগী। এমন সময় ট্রাকটির গ্যাস সিলিন্ডার বিকট বিস্ফোরণ হয়। এতে সাদ্দামের শরীর প্রায় ছিন্নবিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই মারা যান। আর কিছুটা আহত হন ট্রাকটির এক শ্রমিক। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

এসআই আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ট্রাকটির সিলিন্ডারে গ্যাসের প্রেশার অনেক বেশি হয়ে গিয়েছিল অথবা সিলিন্ডারটি মেয়াদোত্তীর্ণ ছিল। তবে বিস্তারিত জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com