রবিবার, ২১ জুন ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ভালো বেতনের চাকুরির দেওয়ার প্রলোভন দেকিয়ে নোয়াখালীর যুবক কে কালীগঞ্জে ডেকে এনে অপহরণ করে মুক্তি পনের জন্য নির্যাতন চার যুবক আটক স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থেকে বিরল সাহসিকতার সম্মাননাপদক পেলেন আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ

ইমরানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পার্লামেন্টে প্রধানমন্ত্রীর আবেদন

  • আপডেট টাইম : বুধবার, ২৯ মার্চ, ২০২৩
  • ১৬৬ বার পঠিত

পার্লামেন্টের কাছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন করেছেন দেশটির বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। শাহবাজের অভিযোগ, পুলিশ যখন ইমরান খানকে গ্রেপ্তার করতে যাচ্ছে, তার সমর্থকরা তাতে বাধা দিতে পুলিশের সঙ্গে সহিংসতায় লিপ্ত হচ্ছে। এবং পুলিশের কর্মকাণ্ডে ব্যাঘাত সৃষ্টি করছে।

তাই সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য পার্লামেন্টের কাছে আবেদন করেছেন পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

শাহবাজ বলেন, আপনারা কী কখনো দেখেছেন যে, আইনশৃঙ্খলা বাহিনী আদালতের গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে কাউকে গ্রেফতার করতে গেছে এবং গিয়ে পেট্রোল বোমা হামলার শিকার হয়েছে পুলিশ। এ ধরনের বিষয়গুলো এখনই বিবেচনায় নেওয়া প্রয়োজন। যদি আমরা পাকিস্তানকে রক্ষা করতে চাই তবে এখনই পার্লামেন্ট থেকে ব্যবস্থা গ্রহণ করতে হবে। আইনকে তার নিজ গতিতে চলতে দিতে হবে।

তোষাখানা মামলায় পরপর কয়েকটি শুনানিতে উপস্থিত না হওয়ায় ইমরানের বিরুদ্ধে আদালত থেকে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল।

আদালতের নির্দেশ কার্যকর করতে এ মাসের শুরুর দিকে পুলিশ এবং আধাসামরিক বাহিনী ইমরানকে গ্রেফতার করতে তার বাড়িতে গেলে আগে থেকেই সেখানে জড়ো হওয়া ইমরান সমর্থকদের প্রবল বাধার মুখে গ্রেফতার না করেই তাদের ফিরতে হয়।

সূত্র: রয়টার্স

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com