শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

কাবার গিলাফ পরিষ্কার ও সুগন্ধিযুক্ত সম্পন্ন

  • আপডেট টাইম : বুধবার, ১২ এপ্রিল, ২০২৩
  • ১৮৬ বার পঠিত

পবিত্র কাবা শরীফের গিলাফ পরিষ্কার ও সুগন্ধিযুক্ত করার কাজ সম্পন্ন হয়েছে। হারামাইন প্রশাসন ও হারামাইন পরিচালনা পর্ষদের প্রধান শায়খ ডক্টর আব্দুর রহমান আস সুদাইস এই কাজের নেতৃত্ব দিয়েছেন।

সোমবার (৯ এপ্রিল) তার নেতৃত্বে রমজানের শেষ দশককে সামনে রেখে কাবার গিলাফ পরিষ্কার, নিয়মিত মেরামত ও সুগন্ধিযুক্ত করার আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। সৌদি সরকারি বার্তা সংস্থা এসপিএ-এর এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

শায়খ সুদাইস এএসপিকে বলেন, সারাবিশ্বের মুসলমানদের হৃদয়ে কাবার প্রতি মর্যাদা ও ভালোবাসা রয়েছে। এ কারণেই বাদশাহ সালমান বিন আবদুল আজিজ এবং ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান কাবার প্রতি সব সময় অসাধারণ আগ্রহ দেখিয়ে থাকেন।

তিনি বলেন, ‘সৌদি কর্তৃপক্ষ কাবার সৌন্দর্যকে বৃদ্ধির জন্য জনশক্তি ও আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি করছে’।

প্রসঙ্গত, হারামাইন শরীফাইন প্রশাসন কাবাকে সুগন্ধিযুক্ত করার জন্য উচ্চমানের পারফিউম ব্যবহার করে থাকেন। কাবার গিলাফ তৈরিতে সবচেয়ে ভালোমানের রেশমের কাপড় ব্যবহার করা হয়।

সূত্র : আল-আরাবিয়া

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com