শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
চেলসির সাথে ছয় বছরের চুক্তি বৃদ্ধি করলেন রেসি জেমস এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ‘নির্ভরযোগ্য’ জ্বালানি সরবরাহ দিতে পারবে যুক্তরাষ্ট্র ফেনীতে ডেঙ্গু প্রতিরোধ দিবসে র‌্যালি ও আলোচনা সভা ভোটের কালি মোচনের আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: প্রধানমন্ত্রী ঈদের আগে-পরে ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচল বন্ধ থাকবে: ডিএমপি কমিশনার শ্রমিকদের বেতন-বোনাস ঈদের ছুটির আগেই পরিশোধের নির্দেশ শ্রম মন্ত্রীর মাফিয়া,সন্ত্রাস, চাঁদাবাজ ও দখলবাজ হতে চাইলে মুলার মতো তুলে ফেলবো – আবুল কালাম এমপি জাতীয় ক্রীড়া পুরস্কাপ্রাপ্ত এ্যাথলেট শামিমা সাত্তার মিমু আর নেই রাজাপুরে ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক অভিযান ইরান ‘সম্পূর্ণ পরাজিত’, তারা চুক্তি করতে চায়: ট্রাম্প

চেলসিকে হারিয়ে সেমির পথে রিয়াল

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩
  • ১৫৩ বার পঠিত

চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের মাঠে সাবেক চ্যাম্পিয়ন চেলসিকে হারিয়ে সেমিফাইনালের পথে এগিয়ে গেল রিয়াল মাদ্রিদ।

সান্তিয়াগো বের্নাবেউয়ে বুধবার রাতে শেষ আটের প্রথম লেগে ২-০ গোলে জিতেছে কার্লো আনচেলত্তির দল। করিম বেনজেমার গোলে স্বাগতিকরা এগিয়ে যাওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন মার্কো আসেনসিও।

প্রথমার্ধে কিছুটা লড়াই করলেও দ্বিতীয়ার্ধে তেমন সুযোগই তৈরি করতে পারেনি চেলসি। ছন্দে থাকা রিয়াল মাদ্রিদের সামনে পাত্তাই পায়নি লন্ডনের ক্লাবটি। প্রতিপক্ষের ওপর চাপ তৈরি করে খেলার ২১ মিনিটে এগিয়ে যায় গ্যালাক্টিকোরা। বক্সের ভেতর বল পেয়ে ভলি করেন ভিনিসিয়াস জুনিয়র। গোলরক্ষক বিপদমুক্ত করতে না পারলে বল চলে যায় করিম বেনজেমার কাছে। আলতো টোকায় স্কোর লাইন ১-০ করেন এই ফরাসি ফরোয়ার্ড।

খেলার ৭৪ মিনিটে বদলি হিসেবে নামা মার্কো আসেনসিও ব্যবধান দ্বিগুণ করেন। ভিনিসিয়াসের অ্যাসিস্ট থেকে নিচু শটে বল জালে জড়ান এই স্প্যানিশ স্ট্রাইকার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com