রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
লালমনিরহাটে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান খাগড়াছড়িতে কার্বারীদের সম্মানজনক ভাতা ও প্রথাগত প্রশাসনের দাবি এসোসিয়েশনের সম্মেলনে আরো ৫ সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি ঝালকাঠিতে নৌ কর্মকর্তা’র প্রাইভেটকার খাদে পড়ে দেড় বছরের শিশু নিহত প্রথমবারের মত পাঁচ ম্যাচের সিরিজে মুখোমুখি নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা মধ্যপ্রাচ্যের যুদ্ধে বাড়ছে প্রাণহানি: কোন দেশে কত হতাহত শ্রীকাইলের গ্যাসক্ষেত্রে ৫ নম্বর কূপ উদ্বোধন করেছেন জ্বালানি প্রতিমন্ত্রী দীর্ঘদিন যুদ্ধ চললে বাংলাদেশেও প্রভাব পড়বে: বাণিজ্যমন্ত্রী ভৌতিক সিনেমায় দেখা যাবে অভিষেক বচ্চনকে রাজগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা কর্মসূচি

উত্তরায় অবৈধ ভাবে গড়ে উঠা বিজিবি মার্কেটে আগুন

  • আপডেট টাইম : সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩
  • ১৫১ বার পঠিত

উত্তরা সংবাদ দাতা :  রাজধানীর উত্তরার ৭ নং সেক্টর বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মার্কেট নামে পরিচিত কয়েকটি দোকানে আজ সকালে আগুন লেগেছে। অগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬ টি ইউনিট- দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করলে ১১টা ১০ মিনিটের সময় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

দীর্ঘ ১ ঘন্টা আপ্রাণ চেষ্টা চালিয়ে “দি লাইফ সেভিং ফোর্স বাহিনী” সম্পূর্ণ আগুন নিভাতে সক্ষম হয়। এছাড়াও অগ্নিকান্ডের খবর পেয়ে উত্তরা পশ্চিম ও পূর্ব থানার বিপুল সংখ্যক পুলিশ সদস্য ও বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে এবং ফায়ার সার্ভিসকে আগুন নেভানোর কাজে সহযোগীতা করেন।

স্থানীয় দোকানদার মোঃ মনির হেসেন জানায়, আজ সোমবার সকাল ১০টা ১৫ মিনিটের সময় রাজধানীর উত্তরা ৭ নং সেক্টর হাউজ বিল্ডিং মেইন রোডের পাশে গড়ে উঠা বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মার্কেটে -এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এসময় এসি লাইট হাউজ ও এসি সেন্টারসহ প্রায় ১০ টি দোকানের মালামাল আগুনে পুরে ছাঁই হয়ে যায়।

এছাড়া ও আরো ১০/১২ টি দোকান ও মালামাল ক্ষতি গ্রস্থ্য হয়। উত্তরার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মার্কেটের দোকানদার লাইট হাউজের মালিক সাঈদ হোসেন জানান, আজ সকাল ১০ টা ১৫ মিনিটের সময় হঠাৎ করে তারা দোকানের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখতে পায়, তখন তারা মার্কেটের বিদ্যুৎ লাইন বন্ধ করে দিয়ে নিজস্ব ব্যবস্থাপনায় পানি ছিটিয়ে আগুন নিভানোর চেষ্টা করেন। এ কাজে সহযোগিতা করতে গিয়ে প্রচন্ড গড়মে ২/৩ জন দোকানদারকে অসুস্থ হয়ে যেতে দেখা গিয়েছে।

আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের উত্তরা থেকে ৩ টি ও টঙ্গি থেকে ৩ টিসহ মোট ৬ ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে ১১ টা ২০ মিনিটের সময় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে ক্ষয়ক্ষতির পরিমান এবং আগুন লাগার সুত্রের বিষয়টি এখনো পুরোপুরি ভাবে জানা যায়নি। তবে আগুনের সুত্রপাত হওয়ার সাথে সাথে স্থানীয় লোকজন আগুন নিভানোর কাজে সহযোগিতা করার কারণে বড় ধরনের দূর্ঘটনার হাত থেকে বেঁচে গেছেন এ বাজারের ব্যবসায়ীরা।

উত্তরা ৭নং সেক্টরে অবস্থিত বিশাল এ বিজিবি মার্কেটটি ঢাকা ময়মনসিংহ মহাসড়ক হাউজ বিল্ডিং এর পশ্চিম পাশে অবস্থিত। এই মার্কেটে প্রায় শতাধিক বিভিন্ন ধরনের দোকানপাট আছে। তার মধ্যে অটোপার্সের দোকান,বাসের টিকিট কাউন্টার, গাড়ির এসির যন্ত্রনাংশ ও পার্স ক্রয় বিক্রয়সহ বিভিন্ন চায়ের দোকান ও রয়েছে। ঝুকিপূর্ণ এই বিজিবি মার্কেটে প্রচন্ড গড়মে বৈদ্যুতিক তাঁর লিক হওয়ার কারণে এই অগ্নিকান্ডের সূত্রপাত হতে পারে বলে দোকানদারসহ অনেকেই প্রাথমিক ভাবে ধারনা করছেন।

সরেজমিনে দেখা যায়, আজ সকালে উত্তরার হাউজ বিল্ডিং এলাকা অবৈধ ভাবে গড়ে উঠা বিজিবি মার্কেটে আগুন লাগার খবর পেয়ে বিভিন্ন এলাকা থেকে লোকজন ছুটে আসলেও মার্কেট কর্তৃপক্ষের কাউকে দেখা যায় নি। দেকানদররা আগুন লাগার বিষয়ে দোকান মালিকদেরকে দায়ী করেছেন ।কারণ হিসেবে তারা বলেন দীর্ঘ সময় ধরে তারা মার্কেটের বিদ্যুৎ লাইন (তাঁর)ঠিক করার জন্য মালিকদেরকে কয়েক দফা বলার পর ও তারা কর্নপাত করেনি।

এ দিকে উত্তরায় আগুন লাগার খবর পেয়ে আজ বিকাল ৩ ঘটিকায় উত্তরা বিজিবি মার্কেটের ক্ষতিগ্রস্থ দোকানদার সাথে দেখা করতে ছুটে যান ঢাকা মহানগর উত্তর বি এন পি সদস্য সচিব মো.আমিনুল ইসলাম।এসময় তার সাথে ছিল মহানগরের অনান্য নেতৃবৃন্দ ও একঝাঁক তরুন কর্মীবাহিনী। তিনি আগুনে মালামাল পুরে ক্ষতিগ্রস্থ দোকানদারদের বিভিন্ন ভাবে শান্তনা দেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com