শনিবার, ২০ জুন ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ভালো বেতনের চাকুরির দেওয়ার প্রলোভন দেকিয়ে নোয়াখালীর যুবক কে কালীগঞ্জে ডেকে এনে অপহরণ করে মুক্তি পনের জন্য নির্যাতন চার যুবক আটক স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থেকে বিরল সাহসিকতার সম্মাননাপদক পেলেন আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ

ভেড়ামারায় কালবৈশাখীর আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি

  • আপডেট টাইম : বুধবার, ১৭ মে, ২০২৩
  • ১৮২ বার পঠিত

কুষ্টিয়ার ভেড়ামারার পৌরসভাসহ ৬টি ইউনিয়নে কালবৈশাখী ঝড়ে ঘরবাড়ি, গাছ পালা ও ব্যাপক ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে। এ সময় ঝড় ও বৃষ্টির কারণে মৌসুমী ফল, আম, লিচু, কলা, পেঁপে, ধানসহ ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। টানা তাপদাহের পর অবশেষে স্বস্তির বৃষ্টিতে সিক্ত হয়েছেন ভেড়ামারাবাসী।
ভেড়ামারা-দৌলতপুর সড়কের উপর গাছের ডাল ভেঙে পড়ে যানচলাচলের বিঘ্ন ঘটে। গতকাল মঙ্গল বার সন্ধ্যা ৬টা থেকে রাত ২-৩ পর্যন্ত প্রায় সাড়ে ৯ ঘণ্টা পিডিবি ও পল্লী বিদ্যুৎ ছিলো না। শেষ রাতের দিকে বিদ্যুৎ লাইন চালু হয়।

মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হয়। আর এই ঝড়ের স্থায়িত্ব ছিলো ১৫ থেকে ২০ মিনিট। বৃষ্টির সঙ্গে তুমুল ঝড়ো হাওয়ায় প্রায় শতধিক কাচা ঘর-বাড়ি পড়ে গেছে। ঘরের টিন, মৌসুমী ফল, গাছ উপড়ে ও ডাল ভেঙে পড়ে বিভিন্ন সড়কে।

ছোট বড় শতাধিক যানবাহনের লম্বা লাইন জমে যায়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গভীর রাত পযন্ত সড়ক থেকে গাছটি অপসরণের চেষ্টা করে গাড়ি ও বিদ্যুৎ লাইন চালু করে। ঝড়ে আমের ক্ষতি হয়েছে বেশি। উপজেলার বিভিন্ন গ্রামের মাঠে পেঁপে, ধান, ও কলার ও ক্ষতি হয়েছে।

ভেড়ামারা থানার ওসি রফিকুল ইসলাম বলেন, ঝড়ের কারণে কারো প্রাণহানি ও হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। তবে গরমের তীব্রতা কিছুটা কমায় স্বস্তি মিলেছে।

ভেড়ামারা চাকরিজীবী নাইম রহমান বলেন, টানা গরমে জনজীবন ওষ্ঠাগত হয়ে পড়েছিল। টানা গরমের পর বৃষ্টি হওয়ায় ভালো লাগছে। এতে অনেকটা স্বস্তি পাচ্ছি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com