বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
প্রতিটি মানুষের প্রয়োজন পুলিশ ও সাংবাদিক, তবু দায়িত্ব পালনে হামলার শিকার ওসি জাহিদ ২৮ জুন দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন মেনেমেন তৈরির রেসিপি জেনে নিন এক মামলায় আপিল বিভাগে দীপু মনির জামিন স্থগিত প্রেক্ষাগৃহে ফিরছে বরবাদসহ আরো তিন ছবি ত্রিশালে কৃষির আধুনিকায়ন ও পুষ্টি উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে পিরোজপুরে ব্যবসায়ীদের আনন্দ মিছিল ধামইরহাটে জাকস ফাউন্ডেশনের বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন নরসিংদীর করিমপুরে উদ্ধার হওয়া লাশ কি নবীনগরের নিখোঁজ রিফাতের? এলাকায় চরম উৎকণ্ঠা সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল

ব্রাহ্মণবাড়িয়ায় রিভলবার-গুলিসহ যুবক আটক

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩
  • ১৬৯ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় বিদেশি রিভলবার ও দুই রাউন্ড গুলিসহ ইউসুফ নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
বুধবার রাত সোয়া ৯টার দিকে জেলা শহরের কালাইশ্রীপাড়া এলাকার শহীদ মার্কেটের চতুর্থ তলার নিজ বাসভবন থেকে তাকে আটক করা হয়। আটককৃত ইউসুফ জেলা শহরের কালাইশ্রীপাড়া এলাকার শহীদ মিয়ার ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শহর ১ নম্বর পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. শিহাবুর রহমান শিহাব বলেন, জেলা শহরে কালাইশ্রীপাড়া এলাকায় শহীদ মার্কেটের চতুর্থ তলার একটি বাসায় বিদেশি রিভলবারসহ এক যুবক অবস্থান করছেন বলে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে পুলিশ। পরে বুধবার রাত সোয়া ৯টার দিকে শহরের ১ নম্বর পুলিশ ফাঁড়ির সদস্যরা অভিযান চালিয়ে বিদেশি রিভলবারসহ ইউসুফকে আটক করে। এ সময় তার কাছ থেকে দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com