রবিবার, ২১ জুন ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ভালো বেতনের চাকুরির দেওয়ার প্রলোভন দেকিয়ে নোয়াখালীর যুবক কে কালীগঞ্জে ডেকে এনে অপহরণ করে মুক্তি পনের জন্য নির্যাতন চার যুবক আটক স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থেকে বিরল সাহসিকতার সম্মাননাপদক পেলেন আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ

‘বাবা তুমি চলে গেলে’ গান রিলিজ

  • আপডেট টাইম : শনিবার, ১০ জুন, ২০২৩
  • ১৭৫ বার পঠিত

এবার কবিতা নয় প্রিয় বাবাকে হারিয়ে গান লিখেছেন শোকাহত আল-আমিন শিবলী। বাবার স্মৃতি নিয়ে আল-আমিন শিবলী লিখেছেন ‘বাবা তুমি চলে গেলে’ শিরোনামে হৃদয় ছোঁয়া গান।

জনপ্রিয় সুরকার ও স্টুডিও তালহার কর্ণাধার মহিউদ্দিন মহির সুরে দরদমাখা কণ্ঠে ‘বাবা তুমি চলে গেলে’ গানটি গেয়েছেন সময়ের আলোচিত শিল্পী খালেদ সাইফুল্লাহ। শুক্রবার (৯ জুন) রাতে স্টুডিও তালহার ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ পেয়েছে। গানটির মিউজিক ভিডিও তৈরি করেছেন হুমায়ূন কবির তারিফ।

গানটির কণ্ঠশিল্পী খালেদ সাইফুল্লাহ বলেন, জীবনে অনেক গান গেয়েছি। কিন্তু এই প্রথম গান গাইতে গিয়ে কান্না পেয়েছে। ‘বাবা তুমি চলে গেলে’ বাক্যটা শুনলেও কান্না আসে। পৃথিবীতে যাদের বাবা নেই, যারা বাবার লাশ কাঁধে নিয়েছেন, যাদের বাবার স্মৃতিগুলো শুধু তাড়া করে, তাদের জন্য আমার এই গান। আশা করি সবার ভালো লাগবে।

সুরকার মহিউদ্দিন মহি বলেন, সাধারণত এমন ধরণের গান খুবই কম পাওয়া যায়। গানের কথাগুলো খুবই অশ্রুসিক্ত। বাবা হারানো কতটা বিরহের এবং কত শত স্মৃতি নিয়ে সন্তান কাতর হয় এই গানটি শুনলে বোঝা যায়। আমরা মূলত এমন ধরণের ও ইসলামি গান করে থাকি। ‘বাবা তুমি চলে গেলে’ গানটি আমি সুর দিয়েছি। তারপরও গানটি শুনলে আমার নিজেই চোখের পানি ধরে রাখতে পারি না।

গানটির গীতকার আল-আমিন শিবলী বলেন, বাবাকে নিয়ে আমার লেখা বেশ কয়েকটি কবিতায় পাঠক সাড়া পেয়েছি। নামকরা গুণী বাচিক শিল্পীরা সেসব কবিতা আবৃত্তিও করেছেন। গত নভেম্বর মাসে বাবা যখন মারা গেলেন। তারপর থেকে বাবার স্মৃতি আমাকে ঘুমাতে দিচ্ছে না। বাবাকেই শুধু বারবার মনে পড়ে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com