মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ভালুকায় সিএনজি-অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ পিরোজপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত, চৌকস সদস্যদের পুরস্কৃত দিনাজপুরের বোচাগঞ্জে সাবেক স্ত্রীর হাতে নির্মমভাবে প্রাণ হারিয়েছেন পিরোজপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা, কৃতী পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে রক্তদাতা সংগ্রহ, ব্লাড গ্রুপ নির্ণয় রক্তদান বিষয়ক সচেতনতামূলক সেমিনার কৃষিতে ভর্তুকি কমিয়ে গবেষণা ও আধুনিকায়নে বিনিয়োগ বাড়ানোর পরামর্শ বিশ্বব্যাংকের অভিষেকেই স্পেনকে রুখে দিল কেপ ভার্দে যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক চুক্তি চূড়ান্ত অনুমোদনের পথে ইইউ মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিকেএসপি ফুটবল ম্যাচে গোল করলেন জাইমা রহমান

সালমানকে নিয়ে গোপন তথ্য দিলেন ফারাহ!

  • আপডেট টাইম : সোমবার, ১২ জুন, ২০২৩
  • ১৭৭ বার পঠিত

ভারতের অন্যতম জনপ্রিয় কোরিওগ্রাফার-পরিচালক ফারাহ খান সম্প্রতি সালমান খানকে নিয়ে মিডিয়ায় এক গোপন তথ্য ফাঁস করেছেন, যা শুনে রীতিমতো অবাক হয়েছেন সালমান ভক্তরা।

ফারাহ দীর্ঘ ২৫ বছরের আগের সেই কাহিনি ফাঁস করেছেন ‘ইন্ডিয়াস বেস্ট ডান্সার’ রিয়েলিটি শোয়ের মঞ্চে। সেখানে হাজির হয়ে সালমানকে নিয়ে অজানা এক তথ্য প্রকাশ করেন এ পরিচালক।

বলিপাড়ার সাড়া জাগানো সিনেমা ‘কুছ কুছ হোতা হ্যায়’ সিনেমার ক্যামেরার পেছনের কাহিনি বলতে গিয়ে সালমানকে নিয়ে এক গোপন তথ্য ফাঁস করেন ফারাহ।

ফারাহ জানান, ‘কুছ কুছ হোতা হ্যায়’ সিনেমার সেটে শুটিংয়ের জন্য সালমান শুধু ২ ঘণ্টার জন্য আসতেন। এরমধ্যেই সালমানের সব দৃশ্য ধারণ করে নেয়া হতো। আর সালমানের পেছনের অংশ কিংবা সাইড দৃশ্যধারণে সালমান নয়, থাকতেন সালমানের ডুপ্লিকেট ঋতজি নামে এক নৃত্যশিল্পী।

ফারাহ আরও জানান, ঋতজি অনেক ভালো মানের অভিনয়শিল্পীও। সালমানের জায়গায় তার ব্যাক শট, টপ শট, ওয়াইড শট সবই ছিল ওয়ান শট ওকে। বলিপাড়ায় সিনেমার কাজে প্রায়ই নায়কের ডুপ্লিকেট কিংবা বডি ডাবলকে দিয়ে কাজ চালানো হয়। তবে ‘কুছ কুছ হোতা হ্যায়’সিনেমাতেও এমন হয়েছে এমনটা দর্শকদের অনেকেরই অজানা।
সূত্র: হিন্দুস্তান টাইমস

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com