বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
অ্যানথ্রপিকের এআই মডেল বন্ধে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন মেসির হ্যাটট্রিকে উড়ন্ত সূচনা আর্জেন্টিনার ভেনিজুয়েলায় তেল অনুসন্ধান চুক্তি করল রেপসল জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হলেন আফরোজা আব্বাস প্রতিহিংসার বদলে দেশের জন্য কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন কুড়িগ্রাম জেলা পরিষদের উন্নয়নে ২ কোটি ১৯ লাখ টাকার বিশেষ বরাদ্দ আদাবরে পুলিশের অভিযানে উত্তেজনা, আহত ওসি জাহিদ ও এসআই তরুণ; গ্রেফতার ৪ প্রতিটি মানুষের প্রয়োজন পুলিশ ও সাংবাদিক, তবু দায়িত্ব পালনে হামলার শিকার ওসি জাহিদ ২৮ জুন দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন

চ্যাম্পিয়ন্স লিগের সেরা একাদশ ঘোষণা, নেই আর্জেন্টিনার কেউ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩
  • ১৭৩ বার পঠিত

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ইন্টার মিলানকে হারিয়ে ট্রেবল জিতেছে ইংলিশ প্রিমিয়ার লিগের দল ম্যানচেস্টার সিটি। টুর্নামেন্ট শেষে এ প্রতিযোগিতার সেরা একাদশ প্রকাশ করেছে উয়েফা। যেখানে দাপট দেখা গেছে ম্যানসিটির ফুটবলারদের। ব্রাজিলের দুইজন ফুটবল সেরা একাদশে থাকলেও নেই কোনো আর্জেন্টাইন ফুটবলার।

চ্যাম্পিয়ন্স লিগের সেরা একাদশের ৭ জন ফুটবলারই জায়গা পেয়েছেন ম্যানচেস্টার সিটি থেকে। বাকি চারজনের দুইজন ইন্টার মিলান এবং রিয়াল মাদ্রিদ থেকে। ফাইনালে খেলা ইন্টার মিলান থেকে সেরা একাদশে সুযোগ পেয়েছেন আলেহান্দ্রো বাস্তোনি ও ফেদেরিকো দিমারকো।

এছাড়া সেমিফাইনাল থেকে বিদায় নেয়া রিয়াল মাদ্রিদ দল থেকে একাদশে আছেন কোর্তোয়া ও ভিনিসিয়ুস জুনিয়র। চ্যাম্পিয়ন্স লিগের সেরা একাদশের রক্ষণভাগে ইন্টার মিলানের দুজনের সঙ্গে রয়েছেন ম্যানসিটির কাইল ওয়াকার ও রুবেন দিয়াজ।

মধ্যমাঠে সুযোগ পাওয়া তিন ফুটবলারের সকলেই ম্যানচেস্টার সিটির। যেখানে সুযোগ পেয়েছেন জন স্টোনস, কেভিন ডি ব্রুইন ও রদ্রি। আর ফরোয়ার্ডে ভিনিসিয়ুসের সঙ্গে অপর দুইজন আর্লিং হালান্ড ও বার্নার্দো সিলভা।

চ্যাম্পিয়ন্স লিগের মৌসুমসেরা একাদশ:

গোলরক্ষক: থিবো কোর্তোয়া (রিয়াল মাদ্রিদ)

ডিফেন্ডার: কাইল ওয়াকার (ম্যান সিটি), রুবেন দিয়াস (ম্যান সিটি), আলেহান্দ্রো বাস্তোনি (ইন্টার মিলান), ফেদেরিকো দিমারকো (ইন্টার মিলান)

মিডফিল্ডার: জন স্টোনস (ম্যান সিটি), কেভিন ডি ব্রুইন (ম্যান সিটি), রদ্রি (ম্যান সিটি)

ফরোয়ার্ড: বার্নাদো সিলভা (ম্যান সিটি), আর্লিং হল্যান্ড (ম্যান সিটি), ভিনিসিয়াস জুনিয়র (রিয়াল মাদ্রিদ)।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com