শনিবার, ২০ জুন ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’

শাহজালালের তৃতীয় টার্মিনাল উদ্বোধন অক্টোবরে: বিমান প্রতিমন্ত্রী

  • আপডেট টাইম : সোমবার, ১৯ জুন, ২০২৩
  • ১৬৭ বার পঠিত

বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিমান সেক্টরে বড় বিপ্লব সাধিত হয়েছে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২২ হাজার ১১৮ কোটি টাকা ব্যয়ে তৃতীয় টার্মিনাল নির্মাণের কাজ সমাপ্তির পথে। আশা করি, প্রধানমন্ত্রীর অনুমতি সাপেক্ষে আগামী অক্টোবরের প্রথম সপ্তাহে এ টার্মিনাল উদ্বোধন করতে পারবো।

রোববার জাতীয় সংসদে ২০২৩-২০২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় এসব কথা বলেন তিনি।

বিমান প্রতিমন্ত্রী বলেন, ২০১৯ সালের করোনার যে অভিঘাত সেই পরিস্থিতি মোকাবিলা করে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে বিশ্ব অর্থনীতির টালমাটাল অবস্থা। সেই সময়ে আমাদের এই বিপুল সংখ্যক টাকার বাজেট নিসন্দেহে একটা ইতিবাচক ভূমিকা সরকারের পক্ষ থেকে।

তিনি আরো বলেন, শাহজালালের টার্মিনাল নির্মাণ হলে আমাদের দেশে বিশ্বের অন্যতম আধুনিক একটি বিমানবন্দর পরিচালিত হবে। এর মোট আয়তন হবে ৩ লাখ ৩০ হাজার বর্গমিটার। বছরে যাত্রী পরিবহন ক্ষমতা হবে ২০ মিলিয়ন।

মাহবুব আলী বলেন, আমরা শাহ আমানত বিমানবন্দরের রানওয়ের শক্তি বৃদ্ধি করেছি। বিমানবন্দর এক্সটেনশনের জন্য পরামর্শক নিয়োগ দিয়েছি। প্রধানমন্ত্রীর নির্দেশ কক্সবাজার বিমানবন্দর যেহেতু আন্তর্জাতিক রুটের মধ্যে পড়েছে সেই বিমানবন্দরে যেন রিফুয়েলিং সেন্টার হয়। সেই লক্ষ্যকে সামনে নিয়ে সারাবিশ্ব থেকে যেন বিমান সরাসরি পর্যটন শহর কক্সবাজারে নামতে পারে সেজন্য আন্তর্জাতিক বিমানবন্দরে রূপ দেওয়ার কাজ পুরোদমে এগিয়ে চলেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com