শনিবার, ২০ জুন ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
পুকুর খননে রাস্তা ক্ষতিগ্রস্ত হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি এমপি লিটনের ৩৩ নং ওয়ার্ড বিএনপি নেতা নুরুল ইসলামের ওপর হামলার প্রতিবাদ নিখোঁজ: ১৩ বছরের মাদ্রাসা শিক্ষার্থী বাইজিদ ইসলাম আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

উত্তরখান ৪৬ নং ওয়ার্ডে জাতীয় পার্টির নেতা দয়াল বড়ুয়ার ঈদ উপহার বিতরন

  • আপডেট টাইম : সোমবার, ২৬ জুন, ২০২৩
  • ১৮০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকা ১৮ আসনের ৪৬ নং ওয়ার্ডে অসহায় ও মধ্যবিত্ত পরিবারের মাজে জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা দয়াল কুমার বড়ুয়া ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরন করেন।
২৫ জুন রবিবার দক্ষিনখান থানার ডিএনসিসির ৪৬নং ওয়ার্ডের মাউছাইদ এলাকায় প্রায় ৩ শতাধিক পরিবারকে এই ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়।

খাদ্য সামগ্রীর মধ‌্যে ছিল পলার চাল, চিনি, সয়বিন তেল, পিয়াজ, সেমাইসহ ১ হাজার টাকার পন্য।

No description available.

বিশষ্ট সাংবাদিক ও জাতীয় সাপ্তাহিক ক্রাইম পেট্রোল বিডির প্রকাশক বীর মুক্তিযোদ্ধা আলতাবুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দয়াল কুমার বড়ুয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিথ ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত শিবলী মো.সাদিক, চেতনায় মুজিব পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কফিলউদ্দিন মোল্লা,

প্রধান অতিথির বক্তব্যে দয়াল কুমার বড়ুয়া বলেন, আমার ব্যক্তিগত জীবনে চাওয়া পাওয়ার কিছুই নেই। । ব্যবসায়ী হিসেবেও আমি এজন সফল ব্যক্তি। দীর্ঘ দিন ধরে আমি বাংলাদেশ বৌদ্ধ সম্প্রদায়ের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি। এছাড়া বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মকান্ডের সাথে জড়িত। আগামী দিনে আমি ঢাকা ১৮ আসনের মানুষের জন্য কিছু করতে চাই এবং মানুষের হৃদয়ে বাঁচতে চাই। এসময় তিনি সকলের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন এবং সবার কাছে দোয়া চান।
অনুষ্ঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলতাবুর রহমান চৌধুরীর বলেন, সাধারণ ভোটারদের দাবী শেখ হাসিনার নের্তৃত্বে সারা দেশে উন্নয়ন হলেও ঢাকা ১৮ আসনটি ঢাকার প্রান কেন্দ্রে হলেও এখানে উন্নয়নের ছোঁয়া লাগেনি। রাজনৈতিক নেতারা শুধু আশ্বাস দিয়েছেন। কোন কাজ করেন নি, শুধু নিজেদের আখের বানাইছেন। দয়াল কুমার বড়ুয়া একজন উচ্চ শিক্ষিত, স্বচ্ছ ও প্রতিষ্ঠিত ব্যক্তি । আগামী নির্বাচনে আমরা এমপি হিসেবে দয়াল কুমার বড়ুয়াকে চাই।

No description available.

পল্লী বন্ধু এরশাদের হাত ধরেই বাংলাদেশের উন্নয়ন হয়। দয়াল কুমার বড়ুয়া পল্লী বন্ধু এরশাদকে হৃদয়ে ধারণ করেন। তাই দয়াল কুমার বড়ুয়ার হাত ধরেই ঢাকা ১৮ আসনের উন্নয়ন করা সম্ভব। দয়াল কুমার বড়ুয়া ঢাকা ১৮ আসনের উন্নয়নের রুপকার হবেন বলে আমরা আশা করি। তাই দয়াল বড়ুয়াকে নিয়ে মাঠে নেমেছি।

অনুষ্ঠানে মাউছাউদ এলাকার গন্য মান্য ব্যাক্তিগন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com