রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ভালো বেতনের চাকুরির দেওয়ার প্রলোভন দেকিয়ে নোয়াখালীর যুবক কে কালীগঞ্জে ডেকে এনে অপহরণ করে মুক্তি পনের জন্য নির্যাতন চার যুবক আটক স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থেকে বিরল সাহসিকতার সম্মাননাপদক পেলেন আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ

মারা গেলেন ফুটবলের ‘দ্য আর্কিটেক্ট’ লুইস সুয়ারেজ

  • আপডেট টাইম : সোমবার, ১০ জুলাই, ২০২৩
  • ১৪৩ বার পঠিত

ক্রীড়া ডেস্কঃ না ফেরার দেশে চলে গেলেন ফুটবল দুনিয়ায় ‘দ্য আর্কিটেক্ট’ খ্যাত স্প্যানিশ কিংবদন্তি লুইস সুয়ারেজ । তার বয়স হয়েছিল ৮৮ বছর। ইতালির মিলান শহরে মৃত্যু হয়েছে এই ব্যালন ডি’অর জয়ী প্রথম স্প্যানিশ ফুটবলারের।

স্পেনের সর্বকালের সেরা ফুটলারের একজন লুইস ষাটের দশকে দেশের হয়ে দুটি বিশ্বকাপ খেলেছেন। এই অ্যাটাকিং মিডফিল্ডার ১৯৬৪ সালে স্পেনের হয়ে জিতেছেন ইউরোপিয়ান নেশনস কাপ (বর্তমানে ইউরো চ্যাম্পিয়নশিপ)।

১৯৬০ সালে ডি’অর জেতেন তিনি। বার্সেলোনার কোনো ফুটবলারের সেটিই ছিল প্রথম কোনো মর্যাদাপূর্ণ ট্রফি জয়।

ক্লাব ফুটবলে বার্সেলোনা, ইন্টার মিলান, সাম্পদোরিয়ার হয়ে খেলেছেন লুইস সুয়ারেজ। পরবর্তীকালে তিনি ইন্টার মিলানের হয়ে তিন দফা কোচের দায়িত্বে ছিলেন। ১৯৮৮ থেকে ১৯৯১ পর্যন্ত স্পেন জাতীয় দলেরও কোচ ছিলেন লুইস সুয়ারেজ। তার অধীনে ১৯৯০ ইতালি বিশ্বকাপে অংশ নেয় স্পেন।

বার্সেলোনার হয়ে সাত মৌসুম খেলে দুবার করে লা লিগা এবং কোপা দেল রে’র শিরোপা জেতেন এ ফুটবল কিংবদন্তি।

সুয়ারেজ ইতালির ফুটবল মাতান ১৯৬১ থেকে ১৯৭৩ সাল পর্যন্ত। এ দীর্ঘ সময়ে তিনি ইন্টার মিলান ও সাম্পাদোরিয়ার জার্সিতে খেলেছেন। এসময়ে ইন্টারের জার্সিতে তিনবার ইতালিয়ান চ্যাম্পিয়নশিপ এবং দুবার ইউরোপিয়ান কাপের শিরোপা জেতেন। সাম্পাদোরিয়ায় তার খেলোয়াড়ি জীবনের ইতি ঘটে।

স্পেনের জাতীয় দলের জার্সিতে ৩২ ম্যাচে ১৩ গোল করেন লুইস সুয়ারেজ। ফুটবল বিশ্বে ‘দ্য আর্কিটেক্ট’ নামে পরিচিত ছিলেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com