সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
সার্ক পুনরুজ্জীবন, আঞ্চলিক শান্তি ও বৈশ্বিক ভূমিকার ওপর গুরুত্বারোপ পররাষ্ট্রমন্ত্রীর হাইকোর্টে সপ্তাহে ২ দিন বিচারকাজ চলবে ভার্চুয়ালি ময়মনসিংহ জেলা মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত কালীগঞ্জে ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত চরভদ্রাসনে সালিশ বৈঠকে অপমানের জেরে কিশোরের মৃত্যু,ইউপি সদস্যের সরোয়ার আজম মৃধা জেল হাজতে। তালায় গ্রীনহাউজের প্রভাবে বৈশ্বিক উষ্ণায়নের উপর আলোচন পিরোজপুর এসএসসি/সমমান পরীক্ষা ২০২৬ কক্ষ পরিদর্শকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা” রূপগঞ্জে গনসংযোগ করেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী এ্যাড: মাহফুজুর রহমান হুমায়ুন পিরোজপুর শিক্ষকের বাড়িতে ডাকাতির চেষ্টাকালে গৃহকর্তা ও ডাকাত দলের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের একজন নিহত আহত ২ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে পানি ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম ফোরাম উত্তরার উত্তরোত্তর সাফল্য কামনা করছি: দয়াল কুমার বড়ুয়া

  • আপডেট টাইম : রবিবার, ১৬ জুলাই, ২০২৩
  • ১৫০ বার পঠিত

চট্টগ্রাম ফোরাম উত্তরার কার্যনির্বাহী পরিষদের মাসিক সভা শুক্রবার ফোরামের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

চট্টগ্রাম ফোরামের সভাপতি বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক মো. নুরুল আলমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো. ফারুকের উপস্থাপনায় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের পৃষ্ঠপোষক ঢাকা-১৮ আসনে জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী ও জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক দয়াল কুমার বড়ুয়া।

এ সময় পরিষদের সিনিয়র সহ সভাপতি- মাহবুবুল আলম, সহ সভাপতি নুরুল আমিন, কোষাধ্যক্ষ মোহাম্মদ নাছের, যুগ্ম সম্পাদক মুবিন হায়দারসহ চট্টগ্রাম ফোরাম উত্তরার কার্যনির্বাহী পরিষদের সকল সদস্য উপস্থিত ছিলেন।

এসময় দয়াল কুমার বড়ুয়া বলেন, আমি চট্টগ্রামের সন্তান হিসেবে গর্বিত যে চট্টগ্রাম ফোরামের পৃষ্ঠপোষক হিসেবে আপনারা আমাকে সম্মানিত করেছেন। আমি ফোরামের উত্তরোত্তর সাফল্য কামনা করছি। আমি যতদিন জীবিত আছি চট্টগ্রাম ফোরাম উত্তরার পাশে থাকবো।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com