শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

রংপুরকে আঞ্চলিক লোকসংগীত অঞ্চল ঘোষণা চায় সংসদীয় কমিটি

  • আপডেট টাইম : বুধবার, ১৯ জুলাই, ২০২৩
  • ১৪৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ বৃহত্তর রংপুরকে আঞ্চলিক লোকসংগীত অঞ্চল হিসেবে ঘোষণা চায় সংসদীয় কমিটি। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করে তারা।

গতকাল মঙ্গলবার (১৮ জুলাই) সংসদ ভবনে অনুষ্ঠিত জাতীয় সংসদের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। বৈঠক শেষে সংসদ সচিবালয়ের দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

এদিকে কমিটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উৎপাদিত পণ্য সামগ্রী বিক্রয়ের জন্য জাতীয় জাদুঘরে বিক্রয় কেন্দ্র চালুর সুপারিশ করেছে।

বৈঠকে কক্সবাজারের রামুতে অবস্থিত রাখাইন সম্প্রদায়ের সাংস্কৃতিক কেন্দ্র থেকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ক্যাম্প অন্যত্র সরিয়ে নেয়ার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখার সুপারিশ করা হয়।

এছাড়া শিল্পকলা একাডেমির জেলা পর্যায়ের কমিটি নির্বাচনে স্বচ্ছতা ও জবাবদিহির জন্য নীতিমালা তৈরির সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি সভাপতি সিমিন হোসেনের (রিমি) সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী কে এম খালিদ, মমতাজ বেগম, সাগুফতা ইয়াসমিন ও শেরীফা কাদের অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com