শনিবার, ২০ জুন ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’

জামিন পেলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩
  • ১৪৪ বার পঠিত

ভোলার লালমোহন উপজেলার চরভূতা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. হোসেন হাওলাদার এবং তজুমদ্দিন উপজেলার চাঁচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান রিয়াদ হোসেন হান্নান জামিনে মুক্ত হয়েছেন।
বৃহস্পতিবার (১০ আগস্ট) তাদের জামিনের আদেশ দেন বিজ্ঞ আদালত।

এর আগে খোঁজ নিয়ে জানা গেছে, সম্প্রতি বর্তমান সংসদ সদস্যদের সমর্থক ও আবু নোমান হাওলাদারের সমর্থকদের মধ্যে দ্বন্দ্ব দেখা দেয়। এর রেশ ধরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এর প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিচারের দাবি করেন সাবেক দুই চেয়ারম্যান হোসেন হাওলাদার ও রিয়াদ হোসেন হান্নান। এর ফলে নুরুন্নবী চৌধুরী শাওন পুলিশের ওপর চাপ প্রয়োগ করে গ্রেপ্তার করিয়েছেন বলে দাবি করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

পথরোধ করে আটক, হত্যার উদ্দেশে মারধর, সাধারণ গুরুতর জখম, চুরি, ভয়ভীতি ও হুমকি প্রদর্শন এবং হুকুম দেওয়ার অপরাধের অভিযোগ এনে তাদের বিরুদ্ধে মামলা করা হয়। এই মামলায় আসামি দেখিয়ে সাবেক দুই চেয়ারম্যানকে ৭ জুলাই গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়।

সাবেক দুই চেয়ারম্যানের পরিবার অভিযোগ করে জানায়, ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ইঞ্জিনিয়ার আবু নোমান হাওলাদারের সমর্থন করায় গত এক বছরে হোসেন হাওলাদারের নামে ১০টি ও রিয়াদ হোসেন হান্নানের নামে ৫টি মিথ্যা মামলা দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com