মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
একটি স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর সিবিএমএসের মাধ্যমে আড়াই মাসে প্রায় ২৫ হাজার ইউপি অনলাইনে জারি : এনবিআর বিদেশগামী শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার: প্রতিমন্ত্রী নুর খাল খননে জীব বৈচিত্র্য ফিরে আসবে : পানি সম্পদ প্রতিমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ দেশ গড়তে চাই : হুইপ দুলু অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা লালমনিরহাট ও কুড়িগ্রামের শিল্পায়নে নতুন দিগন্ত নবাবগঞ্জ উপজেলায় ঈদের ছুটিতে নিজ এলাকায় রোগীদের সেবা দিচ্ছেন ডা. এ জেড এম জাহিদ হোসেন মাদারীপুর ভূমি অফিসে আকস্মিক পরিদর্শন এমপি’র যে কারণে সেভিয়া থেকে বরখাস্ত হলেন আর্জেন্টাইন কোচ

মাহমুদউল্লাহকে ছাড়াই এশিয়া কাপের দল ঘোষণা

  • আপডেট টাইম : শনিবার, ১২ আগস্ট, ২০২৩
  • ১৫৪ বার পঠিত

অবশেষে সব জল্পনা-কল্পনার ইতি ঘটলো। এশিয়া কাপের দল থেকে শেষমেশ বাদ পড়লেন মাহমুদউল্লাহ রিয়াদ। অভিজ্ঞ এই অলরাউন্ডারকে ছাড়াই এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

দলে নতুন মুখ হিসেবে সুযোগ পেয়েছেন ইমার্জিং এশিয়া কাপে দুর্দান্ত পারফর্ম করা তানজিদ হাসান তামিম। এশিয়া কাপের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে দল পাওয়া তামিম এখন পর্যন্ত একটি আন্তর্জাতিক ম্যাচেও খেলেননি।

ইমার্জিং এশিয়া কাপে পারফর্ম করে দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরেছেন শেখ মেহেদী। ডিপিএল এবং ইমার্জিং এশিয়া কাপে ধারাবাহিকতার ফলস্বরূপ দলে জায়গা মিলেছে নাইম শেখেরও। তবে একই টুর্নামেন্টে অলরাউন্ড পারফরম্যান্স দেখিয়েও জায়গা পাননি সৌম্য সরকার।

আফিফ হোসেনকে নিয়ে বেশ আলোচনা চললেও নির্বাচকরা আস্থা রেখেছেন তরুণ এই তারকার ওপর। বাঁহাতি স্পিনারদের প্রতিযোগিতায় ছিটকে গেছেন তাইজুল ইসলাম, দলে জায়গা নিশ্চিত করেছেন নাসুম আহমেদ।

পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী, এশিয়া কাপে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন সাকিব আল হাসান। সিনিয়রদের মধ্যে তার সঙ্গী শুধু মুশফিকুর রহিম। এছাড়া তাসকিন, শান্ত, লিটন এবং মুস্তাফিজদের মতো অভিজ্ঞ খেলোয়াড়রা তো আছেনই।

এশিয়া কাপে বাংলাদেশের ১৭ সদস্যের স্কোয়াড:

সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শেখ মেহেদী, নাসুম আহমেদ, শামীম হোসেন পাটোয়ারী, আফিফ হোসেন, শরিফুল ইসলাম, ইবাদত হোসেন, নাইম শেখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com