শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
তেরখাদা উপজেলা প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ইউএনও’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ধামইরহাটে পরিবেশ বান্ধব দৃষ্টান্ত স্হাপন করেন ওসি মিন্টু রহমান করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস — পিরোজপুরে তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন দিনাজপুরের হিলিতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তাহিরপুরে জনতার হাতে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক, মূল ডিলার পলাতক গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে অতীতের তুলনায় কৃষিতে বৃহত্তম বাজেট দেওয়া হয়েছে : কৃষিমন্ত্রী উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর

শোক দিবসে সব মসজিদে বিশেষ দোয়া-মোনাজাতের আহ্বান

  • আপডেট টাইম : সোমবার, ১৪ আগস্ট, ২০২৩
  • ১৬০ বার পঠিত

সারাদেশে যথাযোগ্য মর্যাদায় ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২৩ পালন করা হবে।
এ উপলক্ষে মঙ্গলবার বাদ জোহর দেশের সব মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত করার আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন (ইফা)। সোমবার ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য দেশের সব মসজিদের সম্মানিত খতিব, ইমাম ও মসজিদ কমিটিসহ সংশ্লিষ্ট সবাইকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

মঙ্গলবার (১৫ আগস্ট) জাতীয় মসজিদ বায়তুল মুকাররমসহ ইসলামিক ফাউন্ডেশনের সব বিভাগীয় জেলা ও উপজেলা কার্যালয়, ২৫০টি মডেল মসজিদ, ৫০টি ইসলামিক মিশন, ৭টি ইমাম প্রশিক্ষণ অ্যাকাডেমি, মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের গণশিক্ষা কেন্দ্রগুলো ও দারুল আরকাম ইবতেদায়ি মাদরাসাগুলোয় বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজনের উদ্যোগ নিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com