শনিবার, ২০ জুন ২০২৬, ১১:২০ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’

পানি নিয়ে চরম সংকটে বিশ্বের ২৫ দেশ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩
  • ১৭৮ বার পঠিত

পানি নিয়ে চরম সংকটে পড়েছে বিশ্বের ২৫ দেশ। ওয়ার্ল্ড রিসোর্স ইনস্টিটিউটের একটি গবেষণা প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সংস্থাটির পানির ঝুঁকির মানচিত্রে দেখা গেছে, বিশ্বজুড়ে পানির চাহিদা বাড়ছে এবং ১৯৬০ সাল থেকে চাহিদা দ্বিগুণেরও বেশি হয়েছে।

ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে পানির চাহিদা সমান্তরালে থাকলেও আফ্রিকায় তা বাড়ছে। ২০৫০ সালের মধ্যে সারা বিশ্বে পানির চাহিদা ২০ থেকে ২৫ শতাংশ বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে।

চাহিদার কারণে পানি নিয়ে সবচেয়ে বেশি চাপের মধ্যে থাকা দেশগুলোর মধ্যে রয়েছে- সৌদি আরব, চিলি, সান মারিনো, বেলজিয়াম ও গ্রিস। সবচেয়ে বেশি পানির সংকটের সম্মুখীন পাঁচটি দেশ হল- বাহরাইন, সাইপ্রাস, কুয়েত, লেবানন ও ওমান।

অ্যাক্যুডাক্ট বিশ্লেষণ অনুসারে, বিশ্বব্যাপী প্রায় ৪০০ কোটি মানুষ বা বিশ্বের অর্ধেক জনসংখ্যা বছরে অন্তত এক মাস অত্যন্ত উচ্চমাত্রায় পানির সংকটের সম্মুখীন হয়। ২০৫০ সালের মধ্যে সংখ্যাটি ৬০ শতাংশের কাছাকাছি হতে পারে।

প্রতিবেদনের লেখকরা বলেছেন, “এই স্তরের পানির চাপের সাথে বসবাস করা মানুষের জীবন, চাকরি, খাদ্য এবং জ্বালানি নিরাপত্তাকে বিপন্ন করে তোলে। ফসল বৃদ্ধি ও গবাদি পশু লালন-পালন, বিদ্যুৎ উৎপাদন, মানব স্বাস্থ্য বজায় রাখা, ন্যায়পরায়ণ সমাজ গড়ে তোলা এবং বিশ্বের জলবায়ু লক্ষ্য পূরণের জন্য পানি কেন্দ্রীয় বিষয়। উন্নত পানি ব্যবস্থাপনা ছাড়া জনসংখ্যা বৃদ্ধি, অর্থনৈতিক উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তন পানির চাপকে আরও খারাপের দিকে নিয়ে যায়।”

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com