মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
কিউবার উপকূলে ৫.৮ মাত্রার ভূমিকম্প নেইমার নেই, ব্রাজিল দলে ফিরলেন এনড্রিক এতিম শিক্ষার্থীদের সাথে এক ব্যাতিক্রমধর্মী সেহরিতে এমপি জাহাঙ্গীর কৃষক কার্ড বিতরণের সামগ্রিক বাস্তবায়ন ও অগ্রগতি দৃশ্যমান করার নির্দেশ প্রধানমন্ত্রীর ঈদে নারীর টানে ভোলায় ফিরতে শুরু করেছে মানুষ, জননিরাপত্তায় কোস্টগার্ড বিশ্বব্যাংক ভাইস প্রেসিডেন্টের বাংলাদেশ সফর, কর্মসংস্থান সৃষ্টিতে সহায়তার অঙ্গীকার হাজার হাজার ভক্তের উপস্থিতিতে কাপ্তাইয়ে মহা বারুণী স্নান অনুষ্ঠিত ঝালকাঠিতে বন বিভাগের গাছ কাটা বন্ধের দাবিতে মানবন্ধন মিরপুরে ৩১৭ শিশুকে ক্রীড়া প্রতিমন্ত্রীর সাইকেল উপহার যাত্রাবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৬

বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার লক্ষ্যে যার যার অবস্থান থেকে এগিয়ে আসতে হবে: খসরু চৌধুরী

  • আপডেট টাইম : শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩
  • ১৩০ বার পঠিত

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ও কে সি ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব খসরু চৌধুরী সিআইপি বলেছেন, ‘জাতির পিতা ছিলেন বাঙ্গালি জাতির মুক্তির মহানায়ক। তার নেতৃত্বে দীর্ঘ নয় মাসের সশস্ত্র সংগ্রাম ও ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। বিশ্বের বুকে বাংলাদেশ নামক রাষ্ট্র জন্ম নিয়েছে। ৫২ এর ভাষা আন্দোলন, ৬৬ এর ছয় দফা, ৬৯ এর গণঅভ্যুত্থানসহ আমাদের সকল স্বাধিকার আন্দোলনে জাতির পিতা নেতৃত্ব প্রদান করেছেন।’

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত-বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শুক্রবার বিকালে রাজধানীর খিলক্ষেতে কেসি ফাউন্ডেশনের পক্ষ থেকে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

খসরু চৌধুরী বলেন, ‘বঙ্গবন্ধুর ক্ষুধা দারিদ্রমুক্ত স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে তাঁরই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালে বাংলাদেশকে একটি উচ্চ আয়ের স্মার্ট দেশে পরিণত করার লক্ষ্যে কাজ করে চলেছেন। শোককে শক্তিতে পরিণত করে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার লক্ষ্যে যার যার অবস্থান থেকে এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেসি ফাউন্ডেশনের সমন্বয়ক মো. শাহ আলমসহ ঢাকা মহানগর ও ঢাকা ১৮ আসনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com