শনিবার, ২০ জুন ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
পুকুর খননে রাস্তা ক্ষতিগ্রস্ত হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি এমপি লিটনের ৩৩ নং ওয়ার্ড বিএনপি নেতা নুরুল ইসলামের ওপর হামলার প্রতিবাদ নিখোঁজ: ১৩ বছরের মাদ্রাসা শিক্ষার্থী বাইজিদ ইসলাম আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৭

  • আপডেট টাইম : রবিবার, ২০ আগস্ট, ২০২৩
  • ১৫৩ বার পঠিত

ইউক্রেনের উত্তরাঞ্চলের চেরনিহিভ শহরে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় সাতজন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন অন্তত ৯০ জন।

শনিবার (১৯ আগস্ট) বার্তাসংস্থা এএফপির বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে এনডিটিভি।

টেলিগ্রাম বার্তায় ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইগর ক্লিমেঙ্কো বলেন, ‘রুশ ক্ষেপণাস্ত্র হামলায় সাতজন মারা গেছেন। আর ৯০ জন আহত হয়েছেন। এর মধ্যে ১২ শিশুও রয়েছে।’

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, শনিবার চেরনিহিভের কেন্দ্রে রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। সেখানে একটি পলিটেকনিক বিশ্ববিদ্যালয় ও একটি থিয়েটার রয়েছে।

জেলেনস্কি এখন সুইডেন সফরে রয়েছেন। ইন্টারনেটে তার প্রকাশ করা একটি ভিডিওতে দেখা গেছে, চেরনিহিভে যেখানে হামলা চালানো হয়েছে, সেখানে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন আমলের একটি বড় ভবনের চারপাশে ধ্বংসাবশেষ পড়ে আছে। ভবনের পাশে কয়েকটি গাড়িও কমবেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার প্রভাব পড়েছে আশপাশের ভবনগুলোতেও।

এদিকে এক বিবৃতিতে ক্রেমলিন জানিয়েছে, শনিবার ইউক্রেন সীমান্তবর্তী রোস্তভ-অন-ডন শহরের একটি ঘাঁটিতে রুশ সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন পুতিন। বৈঠকে সামরিক বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ ভ্যালেরি গেরাসিমভসহ অন্যরা পুতিনের সামনে বিভিন্ন তথ্য তুলে ধরেছেন। রুশ বার্তা সংস্থা আরআইএ নভোস্তির প্রকাশিত একটি ভিডিওতে পুতিন ও গেরাসিমভকে রোস্তভ-অন-ডনে করমর্দন করতেও দেখা গেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com